
বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণায় এক প্রার্থীকে বরাদ্দ করা নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে অমিল পাওয়া গেছে। এ ঘটনায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
জেলার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ভোট গ্রহণ স্থগিত ঘোষণার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
বগুড়া সদর উপজেলা নির্বাচনে আইসক্রিম প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইফতারুল ইসলাম মামুন। তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের দিন নমুনা হিসেবে কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়। সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। আজ ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সঙ্গে মিল নেই। সেখানে ফুলের মতো দেখতে কুলফি আইসক্রিমের ছবি দেওয়া হয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। তাঁরা যে প্রতীক দেখে ভোটকেন্দ্রে গেছেন, ব্যালটে সেই প্রতীকের ছবি খুঁজে পাচ্ছেন না। যাঁরা লেখাপড়া জানেন না, তাঁরা তো নাম পড়তে পারেন না, প্রতীক দেখে ভোট দেন। কিন্তু ব্যালটে তাঁরা আমার প্রতীক চিনতে পারছেন না।’
ইফতারুল ইসলাম মামুন আরও বলেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ করেছি। তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যোগাযোগ করে সকাল সাড়ে ১০টার দিকে জানিয়েছেন বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভোট গ্রহণ স্থগিত করা হলেও আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম।’
তৃতীয় ধাপের নির্বাচনে বগুড়ার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বলেন, ‘ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা অধিক হওয়ায় নির্বাচন কমিশন থেকে অতিরিক্ত তিনটা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। সেখানে শুধু আইসক্রিম প্রতীকের নাম ছিল, কিন্তু নমুনা ছবি ছিল না। এ কারণে সচরাচর যে আইসক্রিম হয়, সেই ছবি দিয়ে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ব্যালটে ছাপা হয়েছে কুলফি আইসক্রিমের ছবি। যেহেতু একজন প্রার্থী আপত্তি জানিয়েছেন, এ কারণে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।’

খুলনার বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালখালী এলাকায় প্রিমিয়ার মিলসের পশ্চিম পাশে নদীর তীরে মরদেহটি ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা...
৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)...
১১ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির চাল ও বেড়ার বড় একটি অংশ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে...
১৪ মিনিট আগে
গাজীপুরের কোনা বাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টায় মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগে