Ajker Patrika

রাজশাহীতে ক্যারম খেলা নিয়ে তরুণ হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ক্যারম খেলা নিয়ে তরুণ হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাদণ্ডপ্রাপ্ত মো. মাসুম। ছবি: সংগৃহীত

রাজশাহীতে ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে এক তরুণকে হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. মাসুম (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরের বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে পবা থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

আজ সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মাসুম পবা উপজেলার বাগধানী উলাপুর গ্রামের ওহেদুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জলকে (১৯) আঘাত করেন মাসুম। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জালের মৃত্যু হয়। এ ঘটনায় পবা থানায় একটি হত্যা মামলা করা হয়।

মামলার বিচার শেষে আদালত মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। তবে সাজা পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত