হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর হঠাৎ মেট্রোরেল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, সেই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
মেট্রোরেলের একটি সূত্র বলছে, মেট্রোরেলের এমআরটি লাইন-৬–এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে।
এই মুহূর্তে লাইনে ১০টি ট্রেন আটকে আছে। মূলত মেট্রোরেলের সিগন্যালিং সিস্টেম ফেল করার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। সিগন্যালের সিস্টেম ছাড়া ট্রেনগুলো আনা যাবে, তবে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। সিগন্যালিং সিস্টেমের সঙ্গে টেলিকম সিস্টেমেরও ঝামেলা দেখা দিয়েছে। ইঞ্জিনিয়ার এই মুহূর্তে লাইনে আছেন। সমাধান হওয়া মাত্রই চালু হবে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন) নাসির উদ্দীন বলেন, ‘আমরা সমস্যা সমাধানে কাজ করছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মেট্রোরেল চলাচল বন্ধ নিয়ে পোস্ট করেছেন। শিমুল সালাউদ্দিন নামে একজন ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেন। সেখানে কারওয়ান বাজার স্টেশনে মেট্রোরেলের একজন কর্মীকে হ্যান্ড মাইকে বলতে শোনা যায়, ট্রেন চলাচল বন্ধ আছে এবং এ জন্য যাঁরা টিকিট কেটেছেন তাঁদের টিকিট রিফান্ড করা হবে।
আগারগাঁওয়ে স্টেশনের মাইকে বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। জরুরি প্রয়োজনে বিকল্প পরিবহন ব্যবহার করুন।
এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিনকে কয়েকবার ফোন ও ম্যাসেজ করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে