ডি-ডলারাইজেশন প্রক্রিয়া জোরেশোরেই এগিয়ে নিচ্ছে চীন। অন্তত তথ্য-উপাত্ত তাই বলছে। ২০১০ সাল পর্যন্তও চীনের আন্তসীমান্ত বাণিজ্যের বেশির ভাগই ডলারে হলেও ২০২৩ সালে এসে সেরকমটা আর মনে হচ্ছে না। ব্লুমবার্গসহ বিভিন্ন বাজার গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে ভিজুয়াল ক্যাপিটালিস্ট নামে একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চীনের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের জন্য ডলার ও ইউয়ান তথা রেনমিনবির ব্যবহারের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে ব্লুমবার্গ। তথ্য-উপাত্ত বলছে, ২০১০ সালের পর থেকে চীনের আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য ক্রমাগত কমে গিয়ে রেনমিনবির প্রভাব বাড়াছে।
চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এক বছরে চীনা বৈদেশিক বাণিজ্যে ৫২ দশমিক ৯ শতাংশ লেনদেন হয় রেনমিনবিতে। এই সময়ে ডলারে লেনদেন হয়েছে ৪২ দশমিক ৮ শতাংশ। অথচ ২০১০ সালের মার্চে চীন নিজ মুদ্রা রেনমিনবিতে লেনদেন করেছে মাত্র দশমিক ৩ শতাংশ। সে সময় ডলারের লেনদেন ছিল ৮৪ দশমিক ৩ শতাংশ এবং অন্যান্য মুদ্রায় লেনদেন হয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।
২০২৩ সালের মার্চ মাসে প্রথমবারের মতো চীনের নিজস্ব মুদ্রা রেনমিনবিতে লেনদেন ডলারে লেনদেনকে ছাড়িয়ে যায়। সে মাসে চীন রেনমিনবিতে লেনদেন করেছিল ৪৮ দশমিক ৪ শতাংশ, ডলারে করেছিল ৪৬ দশমিক ৭ শতাংশ এবং অন্যান্য মুদ্রায় লেনদেন করেছিল ৪ দশমিক ৯ শতাংশ।
বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান ও বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাচের মতে, বিদেশি ব্যবসায়ীদের রেনমিনবিতে লেনদেন করার ক্রমাগত প্রবণতা ডি-ডলারাইজেশনে উল্লেখযোগ্য অবদান রাখছে। এছাড়া গত বছরের শুরুর দিকে ব্রাজিল ও আর্জেন্টিনাও রেনমিনবিতে বাণিজ্যিক লেনদেনের ঘোষণা দেয়।
চীন নিজ বাণিজ্যিক লেনদেনে রেনমিনবি বেশি ব্যবহার করলেও বিশ্ব বাণিজ্যের লেনদেনে ডলার এখনও প্রথম পছন্দ। এরপর আছে ইউরো এবং জাপানি মুদ্রা ইয়েন। বৈশ্বিক লেনদেনে চীনা মুদ্রা রেনমিনবির দখল এখনও খুব সামান্য। তবে বিগত দশকে রেনমিনবিতে বৈশ্বিক লেনদেন অনেক বেড়েছে।
ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বলছে, ২০১৩ সালে যেখানে (মোট ২০০ শতাংশের মধ্যে) বৈশ্বিক লেনদেন ৮৭ শতাংশ হতো ডলারে সেখানে এক দশকে তা দেড় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৫ শতাংশে। আবার ইউরোর ব্যবহার এক দশকে ২ দশমিক ৯ শতাংশ কমে ৩৩ দশমিক ৪ শতাংশ থেকে ৩০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে ইয়েনের ব্যবহার কমেছে ৬ দশমিক ৩ শতাংশ। বিপরীতে এক দশকে রেনমিনবির ব্যবহার বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
বিশ্লেষকেরা বলছেন, বিশ্বজুড়ে রেনমিনবির উত্থান অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য আস্তে আস্তে কমে যেতে থাকবে। তবে ডলারের আধিপত্য হ্রাসের প্রভাব কেমন হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। বিশ্লেষকেরা বলছেন, এর প্রভাব হবে জটিল এবং অনিশ্চিত। তবে এর ফলে যে মার্কিন ডলার মূল্যমান কমবে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার সক্ষমতা কমবে সে বিষয়ে প্রায় সবাই একমত।
যাই হোক, আন্তর্জাতিক লেনদেন রেনমিনবির প্রভাব ব্যাপকভাবে বাড়ছে। তবে খুব শিগগির তা ডলারকে প্রতিস্থাপন করে সম্পূর্ণ ডি-ডলারাইজেশন ঘটিয়ে ফেলবে এমনটা সম্ভব নয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য গত এক বছরে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। চলতি বছরেও এই গতি বজায় আছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং আজ মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন...
১০ ঘণ্টা আগে
১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বর্তমান সরকার বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। তাই নতুন বিধিমালা ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে...
১৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতিতে মন্দা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, এআই বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য বড় ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
১৯ ঘণ্টা আগে
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১৭ কোটি ৫০ লাখ ডলার (১৭৫ মিলিয়ন ডলার) ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তের এই ঋণে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দুর্গম ২৬টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
২১ ঘণ্টা আগে