
রাজধানীর মিরপুরের কালশী এলাকার একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। আজ বিকেল সোয়া ৪টার দিকে আগুন দেওয়া হয়।
এর আগে তাঁরা মিরপুর সড়কে আগুন দেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে অলিগলিতে। চালকদের সঙ্গে দিনব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
আজ রোববার সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা।
কয়েক দিন ধরে মিরপুর এলাকায় ট্রাফিক পুলিশ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং শতাধিক গাড়ি ডাম্পিং করেন। এর প্রতিবাদে আজ চালকেরা সকালে বিক্ষোভ শুরু করেন। দুপুরের পর পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে গেলে চালকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এ সময় মিরপুর এলাকার প্রধান সড়কসহ অলিগলিতে ছড়িয়ে পড়ে চালকদের বিক্ষোভ। মিরপুর ১০ নম্বর থেকে ওই এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা।
সরেজমিন দেখা গেছে, বিকেল সোয়া ৪টার দিকে কালশী এলাকার একটি পুলিশ বক্সে বিক্ষুব্ধ চালকেরা আগুন ধরিয়ে দেন। এ ছাড়া মিরপুর, পল্লবী ও ইসিভি চত্বর এলাকায় চালকেরা একত্র হয়ে বিক্ষোভ করছেন। পুলিশের সঙ্গে একাধিকবার পাল্টাপাল্টি দেওয়ার ঘটনা ঘটেছে। তবে রিকশাচালকেরা পিছু হটছেন না। তাঁরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আবার প্রধান সড়কে এসে যানবাহন চলাচলও বন্ধ করে দিচ্ছেন। সকাল থেকে কয়েক দফায় এ ঘটনা ঘটছে।
সকাল ১০টা থেকে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশ বাস চলাচলের অনুমতি দিলে বিক্ষুব্ধ অটোরিকশার চালকেরা তিনটি বাস ভাঙচুর করেন।
রিজন নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করে দেওয়ায় আমাদের জীবিকাও বন্ধ হয়ে যায়। এতে সকল চালক ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করছে।’
মিরপুরে যান চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়ে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সির সাব্বির বলেন, ‘রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাদের কয়েকবার সড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা মানেনি। তারা বাস ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় তাদের পুলিশ সরে যেতে বললে, তারা ইটপাটকেল নিক্ষেপ করে।’

লঞ্চমালিকদের দাবি, ভাড়া বাড়ানোর পরও যাত্রীসংখ্যা কম থাকায় তাঁরা লোকসান গুনছেন। অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে, সড়কপথে যাতায়াত বেড়ে যাওয়ায় চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চের সংখ্যা আগের তুলনায় কমেছে।
৮ মিনিট আগে
সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৫ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৫ ঘণ্টা আগে