ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর এলাকার প্রধান সড়কসহ অলি গলিতে ও ছড়িয়ে পড়েছে চালকদের বিক্ষোভ। মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১২ নম্বর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ব্যাটারিচালিত অটো রিকশাচালকেরা।
আজ রোববার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে। রিকশা চালকেরা মিরপুর ১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কটি বন্ধ করে দিয়েছে। মিরপুর-১২, ক্যান্টনমেন্ট এলাকা, পল্লবীর সকল চালকেরা একত্রিত হয়ে বিক্ষোভ করছে। পুলিশের সঙ্গে একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে রিকশা চালকেরা পিছু হচ্ছে না। তারা বিভিন্ন অলি গলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আবার প্রধান সড়কে চলে এসে যানবাহন ও বন্ধ করে দিচ্ছে। সকাল থেকে কয়েক দফায় এই ঘটনা ঘটছে।
সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করে চালকেরা। চার ঘণ্টা অবরোধের পর পুলিশ বাস চলাচল শুরুর অনুমতি দিলে বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা তিনটি বাস ভাঙচুর করে। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
রিজন নামে এক ব্যাটারি চালিত অটো রিকশাচালক বলেন, হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দেওয়ায় তাদের জীবিকায় টান পড়েছে। এতে সকল চালকেরা ক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদ করছে।
মিরপুরে যান চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। সকালে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সির সাব্বির বলেন, রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের কয়েকবার সড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা মানেনি। তারা বাস ভাঙচুরের চেষ্টা চালায়, এ সময় তাদেরকে পুলিশ সরে যেতে বললে তারা ঈদ পাটকেল নিক্ষেপ করে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে বিদ্যুতায়িত হয়ে মারা যান বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা। ডিসেম্বরেই মিশন শেষে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই থেমে গেল জীবন, আর অপূর্ণ রয়ে গেল মাকে দেওয়া সেই স্বপ্নের প্রতিশ্রুতিগুলো। তাঁর আকস্মিক মৃত্যুতে
১৬ মিনিট আগে
ফরিদপুর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার অবৈধ ওষুধ তৈরি ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট ১ নম্বর সড়ক এলাকায় অবস্থিত ‘জনতা আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ’ নামক কারখানায় জেলা প্রশাসন ও স্পেশাল
১৯ মিনিট আগে
লঞ্চমালিকদের দাবি, ভাড়া বাড়ানোর পরও যাত্রীসংখ্যা কম থাকায় তাঁরা লোকসান গুনছেন। অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে, সড়কপথে যাতায়াত বেড়ে যাওয়ায় চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চের সংখ্যা আগের তুলনায় কমেছে।
১ ঘণ্টা আগে
সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে