‘সিংহাম রিটার্নস’-এর মুক্তির ১০ বছর পর পরিচালক রোহিত শেঠি আনছেন ‘সিংহাম অ্যাগেইন’। রোহিতের কপ ইউনিভার্সে একসঙ্গে দেখা যাবে সিংহাম অজয় দেবগন, সিম্বা রণবীর সিং আর সূর্যবংশী অক্ষয় কুমারকে। ছবিটিতে আরও দেখা যাবে দীপিকা, টাইগার শ্রফ, কারিনা কাপুর ও অর্জুন কাপুরকে। তারকায় ঠাসা সিনেমাটি বড় পর্দায় মুক্তির কথা ছিল আগামী ১৫ আগস্ট। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সিনেমাটির মুক্তি তারিখ পেছাচ্ছে। ওটিটিপ্লে এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন তারিখে সিনেমাটি মুক্তি পাবে নভেম্বরের ১৫ তারিখ।
চলতি বছরে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’। রোহিত শেঠির সিনেমা মানেই বড় আয়োজন, সঙ্গে তারকাদের মেলা। সিনেমাটির অপেক্ষায় ছিলেন দর্শকেরা। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একই দিনে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতের ব্যবসাসফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। তাই ‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না প্রযোজকেরা। চলতি বছরের শেষে, ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পিছিয়ে যাবে।
এদিকে নভেম্বরের ১৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগন অভিনীত আরেক ছবি ‘রেইড ২’। তবে কি বক্স অফিসে অজয় বনাম অজয়ের লড়াই হতে যাচ্ছে? নাকি পিছিয়ে যাবে ‘রেইড ২’ এর মুক্তি, তা সময় বলে দেবে।
প্রসঙ্গত, ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’। ২০১১ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘সিংহাম’। ২০১৪ সালে মুক্তি পায় কপ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘সিংহাম রিটার্নস’।
ওই দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মাধ্যমে পুলিশ ইউনিভার্সকে আরও এগিয়েছেন নির্মাতা রোহিত শেঠি। এবার ‘সিংহাম’-এর ফেরার পালা। তৃতীয় কিস্তির নাম ‘সিংহাম অ্যাগেইন’।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে