
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী হৃদ্রোগে আক্রান্ত বাবার চিকিৎসার অর্থ জোগাড় করতে নিজের একটি কিডনি বিক্রি করতে চান। ওই শিক্ষার্থীর নাম ফতেহ আলী খান আকাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ মে) রাতে এ শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিডনি বিক্রি করার জন্য সহযোগিতা চেয়ে একটি পোস্ট দেন। পোস্টটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।
ওই পোস্টে ফতেহ আলী খান আকাশ লিখেছেন, ‘আব্বুর হার্টে ব্লক ধরা পড়েছে। অক্সিজেন মিটার ৩৫% এ নেমে আসছে। জরুরি ভর্তি করাতে হবে। ডাক্তার বলছে পেইসমেকার লাগাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এই মুহুর্তে পেইসমেকার লাগানোর মত এত টাকা আমার কাছে নাই। তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাচ্ছি। ঢাকায় কোথায় কিডনি বিক্রি হয়? এক কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবো, আব্বুকেও বাঁচাতে পারবো।’
ফতেহ আলী খান আকাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) সকালে বাবাকে শেরে বাংলায় হৃদ্রোগ হাসপাতালে ভর্তি করাবো। সেখানে বাবার ট্রিটমেন্ট শুরু হবে। বাবার শরীরে পেসমেকার লাগানোর কথা বলছেন চিকিৎসকেরা, কিন্তু এ মুহূর্তে পেসমেকার লাগানোর মতো টাকা আমার কাছে নেই। সেজন্যই কিডনি বিক্রি করার জন্য ফেসবুকে আমার পোস্ট দেওয়া। আমার কিডনি বিক্রি করে হলেও বাবার চিকিৎসা করাতে চাই।’
এই স্ট্যাটাসের পর কেউ যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে আকাশ বলেন, ‘ক্যাম্পাস থেকে এখনও প্রশাসন যোগাযোগ করেনি তবে বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ছোটভাই সবাই কল দিচ্ছে। বাংলা বিভাগের এক শিক্ষকও খোঁজ নিয়েছেন।’
ফতেহ আলী খান করোনা মহামারির সময় হাসপাতালে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের গান শুনিয়ে জনপ্রিয়তা লাভ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও গানের জন্যই জনপ্রিয় তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘খাল খননের কাজে দুর্নীতি হলে যে দুর্নীতি করবেন, তাঁর বিরুদ্ধে এবং পিআইওর নামে দুর্নীতির মামলা করা হবে বলে। এ কারণে মামলা করা হবে যে এটা তাঁর ডিউটি। এখানে যেন দুর্নীতি না হয়, এটা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। প্রতিদিন খাল খননের কাজে কতজন কাজ করলেন, আর কতজন বিল নিলেন, এটার সঠিক হিসাব
৪১ মিনিট আগে
বগুড়ায় পুকুর থেকে নবজাতকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় শিশুটির মা ও সৎবাবাকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের দুলাল হোসেন (২৬) ও তাঁর স্ত্রী নিপা বেগম (২০)। আজ শনিবার দুপুরে তাঁদের আটক করা হয়। এর আগে সকালে গ্রামের একটি পুকুরের কচুরিপানার...
৪৩ মিনিট আগে
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে আটক ১৪ জেলেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিকেলে তাঁদের ফেরত আনার তথ্য জানিয়েছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
১ ঘণ্টা আগে
দেশের কিংবদন্তি হকি খেলোয়াড় বুলু পাঠান আর নেই। গতকাল শুক্রবার সকালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ছোট ভাই শরীফুজ্জোহা রিপন পাঠান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে