আইপিএলে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন সুনীল নারাইনের। ব্যাটে-বলে অবিশ্বাস্য ছন্দে আছেন তিনি। এতটাই যে সবশেষ পাঁচ আইপিএলের মোট রানের চেয়েও এবার অনেক বেশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।
এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে এবার রান করেছেন ৪৬১। যা আইপিএল ক্যারিয়ারে এক টুর্নামেন্টে নারাইনের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২০১৮ আইপিএলে, ৩৫৭ রান। তবে সবশেষ পাঁচ আইপিএলে তাঁর রান ছিল যথাক্রমে ২১, ৭১, ৬২, ১২১ ও ১৪৩। যা যোগ করলে হয় ৪১৮ রান। অর্থাৎ, আগের পাঁচ টুর্নামেন্টের চেয়ে এখন পর্যন্ত ৪৩ রান বেশি করেছেন তিনি।
গতকাল মুম্বাই ইন্ডিয়ানসকে ১৮ রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স প্লে অফ নিশ্চিত করায় এখনো কমপক্ষে তিন ম্যাচ ব্যাটিংয়ের সুযোগ পাবেন নারাইন। তাই মোট রান যে আরও বাড়বে তা না বললেও চলে। আর বল হাতে এখন পর্যন্ত উইকেট নিয়েছেন ১৫টি।
এবারের আইপিএলে প্রথম দল হিসেবে কলকাতা প্লে অফ নিশ্চিত করার রাতে বিব্রতকর এক রেকর্ড গড়েছেন নারাইন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৪৪ বার ডাক মেরেছেন তিনি। গতকালের আগে ৪৩ ডাক নিয়ে যৌথভাবে অ্যালেক্স হেলসের সঙ্গে শীর্ষে ছিলেন ৩৫ বছর বয়সী রহস্যময় বোলার। ৪২ বার ডাক মেরে তিনে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
ইডেন গার্ডেনসে গতকাল নারাইনকে এই বিব্রতকর রেকর্ডের একক মালিকের তিক্ত স্বাদ দিয়েছেন জাসপ্রিত বুমরা। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই স্ট্যাম্পের বাত্তি জ্বালিয়ে দেন ভারতীয় পেসার। বুমরা এমনই দুর্দান্ত এক ইয়র্কার করেছেন যে ব্যাট বসানোরও সুযোগ পাননি নারাইন। শুধু চেয়ে চেয়ে দেখেছেন নিজের উইকেটের বাত্তি জ্বলা।

ওয়ানডে সিরিজ শেষে আপাতত তিন দিনের বিরতি। এরপর ফের শুরু হবে ব্যাট-বলের লড়াই। ২৭ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে লিটন দাস, তানজিদ হাসান তামিমদের দারুণ এক খুশির খবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড; হেরে গেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে শেষে এবারে টি-টোয়েন্টির পালা। আগামী ২৭ এপ্রিল সংক্ষিপ্ত ওভারের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে দলে পরিবর্তন আনল সফরকারীরা।
১ ঘণ্টা আগে
আগামী আগস্টে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে এই দুই খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে। অ্যাডামের পাসপোর্টের কাজ এখনো বাকি আছে। নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ এবং ওর বায়োডাটা আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং তারা খুবই মুগ্ধ
১ ঘণ্টা আগে
লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই। হারলে শিরোপার লড়াই থেকে একরকম পিছিয়ে পড়বে লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত ফল যা-ই হোক না কেন, বেতিসের বিপক্ষে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কিলিয়ান এমবাপ্পের জন্য; একই সঙ্গে শঙ্কারও।
২ ঘণ্টা আগে