
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘সি’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৮২ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল ৯৩.৯৮ শতাংশ। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এদিকে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার কাজে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) এবং ৩ মে ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের পরীক্ষার মাধ্যমে এ বছরের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হলো।

চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কলেজের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক দ্বিতীয় বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
১০ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শেরনগর বাজারে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। সে সঙ্গে জব্দ করা ডিজেল স্থানীয় এক ডিলারের কাছে বিক্রি করে প্রাপ্ত
২৪ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগকালে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
৩২ মিনিট আগে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজিম উদ্দিনের স্ত্রী আজিজা তাহের ও ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথির সত্যায়িত অনুলিপি সরবরাহের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে...
৩৫ মিনিট আগে