
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজিম উদ্দিনের স্ত্রী আজিজা তাহের ও ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথির সত্যায়িত অনুলিপি সরবরাহের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান আয়কর নথির সত্যায়িত অনুলিপি সরবরাহ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ‘নাজিম উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয় তদন্ত চলমান আছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তির স্ত্রী ও সন্তানের আয়কর নথির (করবর্ষ-২০১৩-১৪ থেকে ২০২৫-২৬ পর্যন্ত বছর আয়কর রিটার্ন ও এর সঙ্গে সংযুক্ত/সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র), সত্যায়িত/সার্টিফায়েড ছায়ালিপি পর্যালোচনা একান্ত প্রয়োজন।’
এর আগে গত ২ মার্চ নাজিম উদ্দিন, তাঁর স্ত্রী এবং ছেলের আয়কর নথি জব্দের আদেশ দেন একই আদালত।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
২ মিনিট আগে
কোস্ট গার্ড জানায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড তজুমদ্দিন স্টেশনের সদস্যরা অভিযান চালান।
১১ মিনিট আগে
বাইচ শুরু হতেই নদীর দৃশ্য বদলে যায়। দুপাড়ের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। একসঙ্গে ছুটে চলা নৌকাগুলোর বইঠার আঘাতে নদীতে সৃষ্টি হতে থাকে ছোট ছোট ঢেউ। মাঝিদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উত্তেজনাও। কোনো নৌকা সামান্য এগিয়ে গেলে নদীর পাড় থেকে ওঠে উল্লাস।
১৭ মিনিট আগে
পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
২২ মিনিট আগে