Ajker Patrika

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান রায়হান।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তাঁর বন্ধু আকাশ জানান, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রায়হান। তখন বিমানবন্দর গামী একটি ট্রেনের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে ছিটকে পাশে পড়ে যায়। খবর পেয়ে তিনি রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তাঁর।

তিনি আরও জানান, মহাখালী রেলগেটে একটি খাবার হোটেলে কাজ করত রায়হান। সেখানে একটি মেসে থাকত। তাঁর বাড়ি বরিশালে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত