সুনিধি চৌহানের কনসার্ট নিয়ে উন্মাদনা বরাবরই থাকে তুঙ্গে। তবে এবার ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সুনিধির দিকে ছুড়ে মারা হলো পানির বোতল। দেরাদুনের এসজিআরআর বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করছিলেন এদিন। তিনি যখন শ্রোতাদের গানে মাতিয়ে রাখছিলেন, মেতে উঠছিল গোটা স্টেডিয়াম, তখন সামনের সারিতে বসা জনৈক তাঁর দিকে পানির বোতল ছুড়ে মারেন।
এ ঘটনা রীতিমতো হতবাক করে দেয় সুনিধি চৌহানকে। কিন্তু দেখা যায়, কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। তারপর সেই ভক্তের দিকে তাকিয়ে তিরস্কার করেন। যদিও এর জন্য বেছে নেন সংগীতের পথ।
সুরে সুরেই তিনি বলে ওঠেন, ‘আপনি আমার দিকে বোতল নিক্ষেপ করলে কী হবে? অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। আপনি কি এটি চান?’
এই কনসার্ট থেকে কিছু ছবিও শেয়ার করে নেন সুনিধি চৌহান সোশ্যাল মিডিয়ায়। গ্লিটারি টপ, কালো শর্টস গায়ে ছিল গায়িকার। খোলা চুল, পায়ে লং বুট। একেবারে রকস্টার লুক। ক্যাপশনে তিনি লিখলেন, ‘তুমি কি কখনো ছিলে আমার পার্টিতে? দেখো সেটা কেমন হয়।’
‘শিলা কি জওয়ানি’, ‘ধুম মচালে’, ‘ক্রেজি কিয়া রে’, ‘দেশি গার্ল’, ‘শামি শামি’র মতো গান তিনি উপহার দিয়েছেন দর্শকদের। কদিন আগেই সুনিধিকে কথা বলতে শোনা গিয়েছিল ওজন ঝরানো নিয়ে। করোনা আর লকডাউন চলাকালীন নাচও শেখেন তিনি।
এই নিয়ে সুনিধিকে বলতে শোনা গিয়েছিল, ‘মহামারি চলাকালীন আমি পেশাদারভাবে নাচ শেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। এটি আমার শোতে একটি দুর্দান্ত অ্যাড-অন হয়ে উঠেছে বর্তমানে। আমি সব সময় একজন গায়ক এবং ভালো পারফরমার হতে চেয়েছিলাম। প্রচুর পরিশ্রম করতে হয়, কারণ লাইভ নাচের পাশাপাশি লাইভ গান গাওয়া সহজ নয়। শ্বাসের সঠিক নিয়ন্ত্রণ লাগে। এর আগে আমি হিল পায়ে দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতে পারতাম না। এখন সেগুলো পরে নাচ করি।’
ওজন ঝরানো নিয়ে সুনিধি আরও বলেছিলেন, ‘আমি প্রতিদিন ব্যায়াম করি। সপ্তাহে তিন দিন কার্ডিও করি এবং অন্য তিন দিন চলে ওয়েট ট্রেনিং। খাবারের ক্ষেত্রে আমি স্বাস্থ্যকর জিনিস খাই। সেভাবে ডায়েট করি না। আমার চিট ডে-ও আছে, মাঝে মাঝে তেঘের (সুনিধি চৌহানের ছেলে) খাবারেও ভাগ বসাই।’

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৪ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৪ ঘণ্টা আগে