
দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘রূপনগর’ কিছুদিন আগেই ২০০তম পর্বের মাইলফলক পূর্ণ করেছে, ‘পরম্পরা’ পার করেছে ১০০তম পর্ব। চ্যানেলটির আরেকটি জনপ্রিয় সিরিয়াল ‘খুশবু’ পৌঁছে গেছে ২০০ পর্বের দ্বারপ্রান্তে। আজ ১২ মে প্রচারিত হবে কাঙ্ক্ষিত পর্বটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল ধারাবাহিক নাটকটির প্রচার।
খুশবু সিরিয়ালের গল্পে দেখা যাচ্ছে, বাবার ঋণ শোধের উপায় খুঁজতে শহরে এসে গ্রামের সহজ সাধারণ মেয়ে খুশবু ফেঁসে যায় এক নায়িকার খুনের মামলায়। সত্যিকারের অপরাধীকে শাস্তি দিতে প্রমাণ জোগাড়ের চেষ্টায় থাকে সে। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ায় গার্মেন্টসের ডিরেক্টর রিশাদ। বন্ধুত্ব থেকে পরিণয়ের দিকে যায় রিশাদ-খুশবুর সম্পর্ক। খুশবুও যেন সব হারিয়ে খুঁজে পায় পরিবার। কিন্তু খুনিকে প্রাপ্য সাজা দিতে খুশবুকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ।
খুশবু ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। আরও আছেন এই প্রতিযোগিতার আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফরমার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রলেখা গুহ, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, গোলাম ফরিদা ছন্দা, জয়রাজ প্রমুখ।
কাজী মিডিয়ার প্রযোজনায় খুশবু ধারাবাহিক নাটক পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট এবং রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে খুশবু।

সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন মৃণাল সেনের চরিত্রে। সিনেমার শুটিংয়ের আগেই বাবাকে হারান চঞ্চল। সেই শোক বুকে নিয়ে মৃণাল সেন হয়ে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। দুই বছর আগে এই সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় চঞ্চলের।
৬ ঘণ্টা আগে
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী ও নির্দেশক মহসিনা আক্তার। ২১ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তাঁর স্বামী চট্টগ্রামের ছেলে ইরফান উদ্দিন একজন সিনেমাটোগ্রাফার। কয়েকটি মঞ্চনাটকে অভিনয়ও করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে
পর্দার রহস্যময় সম্পদ অনুসন্ধানী বেনজামিন গেটস আবারও ফিরছে নতুন অভিযানে। প্রায় দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘ন্যাশনাল ট্রেজার’ সিনেমার তৃতীয় পর্বের ঘোষণা দিয়েছেন পরিচালক জন টার্টেলটব।
৬ ঘণ্টা আগে
আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। প্রতিবছর দিনটি হাসি আর আনন্দে কাটলেও এবার হয়ে উঠেছে মন খারাপের দিন। ছোট ভাই সাংবাদিক এনাম সরকারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেবী নাজনীন।
২১ ঘণ্টা আগে