
বাংলাদেশ অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান। এবার বাংলাদেশ ২০ ওভারের বিশ্বকাপ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলে। সাকিব আল হাসান মনে করেন, দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলে ভালো প্রস্তুতি হয় না।
আজ ঢাকায় পেসার রুবেল হোসেনের মোটরসাইকেলের শোরুম ‘রুবেল এক্সপ্রেস’ উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সাকিব বলেছেন, ‘জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে যদি বিশ্বকাপ চিন্তা করি, খুবই ভুল হবে। বিশ্বকাপ একেবারেই ভিন্ন জায়গা। ওখানে যত বেশি চাপ সামলাতে পারব, তত ভালো করার সম্ভাবনা। গত বিশ্বকাপে আমরা মোটামুটি পারফর্ম করেছিলাম। খুব ভালো না হলেও কেউ বলবে না খুব একটা খারাপ। ওটা যদি আমাদের বেঞ্চমার্ক হয়, এবারের বিশ্বকাপে সেটি ছাড়িয়ে যাওয়ার সুযোগ। সেটি করতে হলে প্রথম রাউন্ডে অবশ্যই আমাদের তিনটি ম্যাচ জিততে হবে।’
ভালো প্রস্তুতি প্রসঙ্গে সাকিব সামনে এনেছেন ২০২২ বিশ্বকাপের আগে খেলা ত্রিদেশীয় সিরিজটির কথা। বাংলাদেশ প্রথমবারের মতো সুপার টুয়েলভে জয়ের দেখা পেয়েছিল—সেটি গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই। সাকিব বললেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার আরেকটি বড় কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। বিশেষ করে জায়গাটা সম্পর্কে জানা। আমাদের খুব বেশি খেলোয়াড় নেই, যারা যুক্তরাষ্ট্রে খেলেছে। ফ্লোরিডায় আমাদের অল্প কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে (২০১৮ সালে)। (এই সিরিজটি খেলে) কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হব আমরা। তবে একই সঙ্গে বলব, অবশ্যই এটা আদর্শ না। আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নিউজিল্যান্ড–পাকিস্তানের সঙ্গে আমরা খেলে বিশ্বকাপ (২০২২) খেলতে গিয়েছিলাম, স্বাভাবিকভাবেই নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিলাম। সে হিসেবে এটা আদর্শ না। তবে এটাই প্রস্তুতি নেওয়ার আমাদের সম্ভাব্য সেরা উপায়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গরম বিবেচনা করে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ ২০ ওভারের সংস্করণে আশা করেছিলেন সাকিব। তীব্র দাবদাহে ৫০ ওভারের ক্রিকেট খেলা তাঁর কাছে ‘অমানবিক’ মনে হয়েছে! সাকিব বলেন, ‘সুপার লিগটা টি-টোয়েন্টি সংস্করণে হলে অনেক ভালো হতো। এটা খুবই অমানবিক, সারাটা দিন এভাবে রোদে...এখানে আরও দায়িত্ব নেওয়া যেত। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, জাতীয় দলের জন্য উপকার হতো, ভালো একটা প্রস্তুতি হতো। যেকোনো কারণেই হোক করেনি।’

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সে দলে রাখা হয়েছে নেইমারকে। এর মাধ্যমে লম্বা সময় পর ব্রাজিল দলে ফিরলেন এই তারকা ফরোয়ার্ড।
৪৩ মিনিট আগে
ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১৩ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
১৩ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
১৫ ঘণ্টা আগে