দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। ‘কেজিএফ’ স্টার যশের ‘টক্সিক’ সিনেমায় দেখা যাওয়ার কথা ছিল বলিউডের এ অভিনেত্রীকে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের খবর, যশের ‘টক্সিক’ সিনেমার কাজ ছেড়েছেন কারিনা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যা ছিল কারিনার। সে কারণেই যশের ছবি ছেড়ে দিলেন তিনি। গীতু মোহনদাসের পরিচালনায় আগামী বছর মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’। বড় বাজেটে তৈরি হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমাটি। তাই শুটিংয়ের জন্য বেশ খানিকটা সময় দিতে হতো কারিনাকে। কিন্তু তা দেওয়া সম্ভব নয়। সে কারণেই নাকি ছবি ছাড়লেন তিনি।
সিনেমাটিতে যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনার। চরিত্রটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। কারিনা সিনেমা ছাড়ার পর চরিত্রটির জন্য নতুন মুখ খুঁজছেন পরিচালক ও প্রযোজকেরা। এই ছবিতে যশের নায়িকা হিসেবে কিয়ারা আদভানিকে দেখা যেতে পারে। তবে কারিনার সঙ্গে যশের রসায়ন দেখার আগ্রহ দর্শকদের মধ্যে ছিল। এবার জল্পনা যদি সত্যি হয়, তাহলে আপাতত কারিনার দক্ষিণী সিনেমায় ডেব্যু হচ্ছে না।
২০২৪ সালে এখনো পর্যন্ত একটিই সিনেমা মুক্তি পেয়েছে কারিনার। টাবু ও কৃতী শ্যাননের সঙ্গে ‘ক্রু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে সিনেমা হিট। ৭৫ কোটি রুপি বাজেটের ছবিটি প্রায় দেড় শ কোটি রুপি আয় করে ফেলেছে। মুক্তির অপেক্ষায় আছে রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৯ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৯ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
২০ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
২০ ঘণ্টা আগে