ইসরায়েলের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মূলত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই বিষয়টি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় গতকাল বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানী বোগোতায় দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন পেত্রো।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, গাজায় যে সংকট দেখা দিয়েছে তা সামনে রেখে কোনো দেশই নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে পারে না। এ সময় তিনি বলেন, ‘এখানে আপনাদের সামনে, পরিবর্তনের সরকারের ও এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমি ঘোষণা দিচ্ছি যে, আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব।’
এ সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্কচ্ছেদের কারণ উল্লেখ করতে গিয়ে গুস্তাভো পেত্রো বলেন, ‘...তাঁদের (ইসরায়েলে) এমন একটি সরকার আছে, এমন একজন প্রেসিডেন্ট আছেন যারা গণহত্যাপ্রবণ।’
এর আগে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ চালানোর অভিযোগ তুলে তেলআবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে লাতিন আমেরিকার দুই দেশ চিলি ও কলম্বিয়া। সে সময়ও অগ্রণী ভূমিকা পালন করেন প্রেসিডেন্ট পেত্রো। সে সময় ইসরায়েলে নিযুক্ত কলম্বিয়ার রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা এক টুইটে তিনি বলেন, ‘ইসরায়েল যদি ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা বন্ধ না করে, আমরা সেখানে থাকতে পারব না।’
গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে দেশটির সঙ্গে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য ইসরায়েলি সামরিক আক্রমণ নিন্দাভরে প্রত্যাখ্যান করছে এবং ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’
বলিভিয়া, চিলি এবং কলম্বিয়া—তিন দেশেই এখন ক্ষমতায় বামপন্থী সরকার। বলিভিয়ার মতো চিলিও ইসরায়েলের ওপর হামাসের হামলার কোনো সমালোচনা করেনি।
গাজায় যুদ্ধের জেরে ২০০৯ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল বলিভিয়া। এরপর ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সমালোচক বলিভিয়ার রাষ্ট্রক্ষমতায় এখন প্রেসিডেন্ট লুইস আর্স। গত সোমবার বলিভিয়ায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত মাহমুদ ইলালওয়ানির সঙ্গে বৈঠকের পর ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন আর্স।

মাত্র কয়েক দিন আগেও তাদের হইহুল্লোড়, চিৎকার, চেঁচামেচি আর উচ্ছলতায় প্রাণ পেত যে পরিবেশ, সে পরিবেশ পাথরের মতো ভারী হয়ে উঠল তাদেরই নীরবতায়। নিষ্পাপ, মায়াবী মুখগুলোকে শেষ বিদায় দিতে গিয়ে ডুকরে কেঁদে উঠেছেন হাজারো মানুষ। গতকাল মঙ্গলবার ইরানের হরমোজগান প্রদেশের মিনাম শহরে ১৬৫ স্কুল শিশুর জানাজায়...
২১ মিনিট আগে
ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কী অর্জন করতে চাইছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুদ্ধ শুরুর আগে ট্রাম্প ও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হবে। তবে যুদ্ধের পরপরই ট্রাম্প ঘোষণা দেন, এই অভিযান ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনা।
২৫ মিনিট আগে
ইরানজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলায় জবাব দিচ্ছে ইরান। নিজেদের ক্ষতি কমিয়ে আনতে মধ্যপ্রাচ্য থেকে লোকজন সরিয়ে নিচ্ছে মার্কিন প্রশাসন। এ ছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাত বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় দেশটির মাটি ব্যবহার করতে দেবে না সরকার। দেশটির আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে