
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া শাহ আমানত বাসের ফিটনেস ছিল না। চলতি বছরের ফেব্রুয়ারিতেই এ বাসের ফিটনেসের মেয়াদ শেষ হয়।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চুয়েটের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান চট্টগ্রাম বিআরটিএর সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি।
তিনি বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এ বাসের ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরেহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৈয়দা সেলিমা কাদের চৌধুরী কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন—চুয়েট শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন। শান্ত সাহা পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের (২০ তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি নরসিংদী সদরের কাজল সাহার ছেলে।
অন্যদিকে তৌফিক হোসেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের (২১ তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোড এলাকার মোহাম্মদ দেলোয়ারের ছেলে।
গুরুতর আহত পুরকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র (২১ তম ব্যাচ) জাকারিয়া হিমু চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোটরসাইকেলে ৩ শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পরপরই জাকারিয়া হিমু একটি সিএনজিচালিত অটোরিকশা করে তিনি একাই চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে চলে যান। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। জাকারিয়া হিমুর বাড়ি বরিশাল সদর উপজেলায়। তাঁকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ লাখ টাকা দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান।
এ ঘটনায় গতকাল সোমবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে চুয়েটের শিক্ষার্থীরা। তাঁরা দুদিন ধরে সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ রেখেছে। শিক্ষার্থীদের সঙ্গে জেলা ও পুলিশ প্রশাসন, চুয়েট কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতি দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধানে আসতে পারেনি।
তবে সড়কে তারা অবস্থান নিলেও চুয়েট ক্যাম্পাসের ভেতরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান চুয়েটের যোগাযোগ ও জনসংযোগ কর্মকর্তা রাশেদুল ইসলাম।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১১ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
১৭ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে