সৌদি আরবে বাইরের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালন করতে যাওয়া সব ওমরাহকারীকে আগামী ৬ জুনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ জুন, অর্থাৎ জিলকদ মাসের ২৯ তারিখ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহকারীরা। এই তারিখের মধ্যেই সবাইকে সৌদি আরব ছাড়তে হবে। মূলত জিলহজ মাসের শুরু থেকে পবিত্র হজ মৌসুম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সাধারণত, সৌদি আরব ওমরাহর জন্য যে ভিসা দিয়ে থাকে, তার মেয়াদ থাকে ৯০ দিন। দেশটি জানিয়েছে, যাঁদের কাছে ওমরাহর ভিসা আছে, তাঁরা আগামী ১৫ জিলকদ পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিনের বেশি কোনোভাবেই বাড়ানো হবে না। এ ছাড়া এই ভিসা অন্য ভিসা হিসেবেও পরিবর্তন করা হবে না।
এর আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সৌদি আরবের ভিসা আগে নেওয়া না থাকলেও সৌদিয়া এয়ারলাইনসসহ দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইনসে ভ্রমণে ট্রানজিট যাত্রী এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও শেনজেন ভিসাধারী ব্যক্তিরা ওমরাহ করতে পারবেন।
ওমরাহ করতে ইচ্ছুক সৌদিগামী যাত্রীদের ভ্রমণ সহজ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। রাষ্ট্রদূত বলেন, সৌদি ভিসা না থাকলেও বাংলাদেশের নাগরিকেরা ওমরাহ পালন করতে পারেন। তবে এ ক্ষেত্রে তাঁদের সৌদিয়া এয়ারলাইনস অথবা সে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইনসে ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিটের যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহ্যাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার এবং মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
২৬ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। আজ নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন। তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে
৪০ মিনিট আগে
জমির মালিকানা বা রেকর্ডপত্র কোনোভাবেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হতে পারে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া নাসির মোল্লা নামের এক কথিত বাংলাদেশি নাগরিকের রিট পিটিশন শুনানির সময় আদালত এই মন্তব্য করেন...
১ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা ও ইসরায়েলি ডিপ স্টেট তথা মোসাদের সংযোগ ছিল বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। পাশাপাশি তিনি স্বীকার করেছেন, এপস্টেইনসংক্রান্ত গোপন নথি বা এপস্টেইন ফাইলস প্রকাশের সময় ট্রাম্প প্রশাসন একটা হযবরল অবস্থার মধ্য
২ ঘণ্টা আগে