এবারের আইপিএলের সামনের বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে শিখর ধাওয়ানকে। কাঁধের চোটে পড়েছেন পাঞ্জাব কিংস অধিনায়ক। দুঃসংবাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালসও। চোটের কারণে দেশে ফিরতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে।
গতকাল মুল্লানপুরে চোটের কারণে এবারের আইপিএলে শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে পারেননি ধাওয়ান। ম্যাচটিতে হেরেছে তাঁর দল। ১ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে রাজস্থান। ৬ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে পাঞ্জাব।
ধাওয়ানকে ৭ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনটাই জানিয়েছেন পাঞ্জাব কিংসের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান সঞ্জয় বাঙ্গার। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা শিখরকে (গতকাল রাতে) মিস করেছি। কারণ, সে কাঁধের চোটে পড়েছে। তাকে বেশ কয়েকটি ম্যাচে হয়তো পাব না। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে চিকিৎসার পর সে কেমন সাড়া দেয়। তবে এই মুহূর্তে মনে হচ্ছে তাকে ৭ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে।’
সপ্তাহখানেক আগে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মার্শ, যার কারণে দিল্লির হয়ে দুটি ম্যাচে খেলতে পারেননি অজি অলরাউন্ডার। ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস এবং ১২ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ছিলেন না তিনি। মার্শ সবশেষ ম্যাচ খেলেছেন ৩ এপ্রিল, বিশাখাপত্তনমে। ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০৬ রানে হারে দিল্লি। মার্শ সেই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি।
জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন মার্শ। যার কারণে সতর্কতাবশত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাঁর আইপিএল দলের সঙ্গে পরামর্শ করে দেশে ফিরিয়ে নিচ্ছে। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইট। অবশ্য এখনো মার্শ এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

প্রকৃতির বৈরিতায় প্রথম দুটি ওয়ানডে হতে পারেনি। তাই শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল সিরিজ নির্ধারণী ফাইনালের। যেখানে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৩৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা।
১১ ঘণ্টা আগে
৯ ক্রিকেটারের বিপিএল খেলতে বাধা নেই। ওই সময় খেলতে না দেওয়ার সিদ্ধান্তটি ছিল নির্দিষ্ট ওই টুর্নামেন্টের জন্য
১২ ঘণ্টা আগে
ক্লাবগুলোর আপত্তি ও নিরবচ্ছিন্ন লিগের দাবির মধ্যেই ঘরোয়া ফুটবলের সূচি বহাল রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আজ লিগ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
১৩ ঘণ্টা আগে
বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।
১৩ ঘণ্টা আগে