রাজধানীর হাজারীবাগের ঝাউচরের টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম বিষয়টি নিশ্চিত করেছে।
আজ শুক্রবার দুপুর ১২টার একটু আগে হাজারীবাগের ঝাউচরে টিনশেড বস্তিতে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, হাজারীবাগের ঝাউচরের একটি টিনশেড বস্তিতে আগুন লাগে। প্রাথমিকভাবে তিনি জানিয়েছিলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পরে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার মো. শফিক জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট, লালবাগের দুটি, মোহাম্মদপুরের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

পিরোজপুর সদর উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) ভোরে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা ও তেঁতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৩ মিনিট আগে
গাইবান্ধা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (২৭) নামে এক মসজিদের খাদেম নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মোটরসাইকেলযোগে মসজিদে যাওয়ার পথে শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের প্রতারণার শিকার আটজন এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষাবর্ষ রক্ষা পেয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপে তাঁদের প্রবেশপত্র প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে দ্রুত প্রবেশপত্র বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের কাছে ধলাই নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে