
রাজধানীর হাজারীবাগের একটি বস্তিতে আগুন লেগেছে। আজ শুক্রবার দুপুর ১২টার একটু আগে হাজারীবাগের ঝাউচরে টিনশেড বস্তিতে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, হাজারীবাগের ঝাউচরের একটি টিনশেড বস্তিতে আগুন লেগেছে। প্রাথমিকভাবে তিনি জানিয়েছিলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পরে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার মো. শফিক জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট, লালবাগের দুটি, মোহাম্মদপুরের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

মাদারীপুর জেলার শিবচরে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে রিমি বেগম (৩৫) ও আয়শা আক্তার (৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি।
১৬ মিনিট আগে
পাবনা শহরে বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৪) নামের মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
পদ্মাসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন। আজ শুক্রবার সকাল ৬টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক
২৬ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) ভোরে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা ও তেঁতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে