উপকরণ
দুধ ১ লিটার, গুঁড়া দুধ ১ কাপ, পোলাও চাল আধা ভাঙা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, ঘণ্টাখানেক ভিজিয়ে ধুয়ে নেওয়া সাগুদানা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, এলাচির গুঁড়া ১ চিমটি, কনডেন্সড মিল্ক ১ কাপ, ক্রিম ১ কাপ, মৌসুমি ফল কাটা, জাফরান ১ চিমটি, মাওয়া আধা কাপ, পেস্তাবাদামবাটা ১ টেবিল চামচ, পেস্তাবাদাম ও কাঠবাদাম কুচি ১ টেবিল চামচ করে।
প্রণালি
তরল দুধের সঙ্গে গুঁড়া দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে জ্বাল দিয়ে নিন। ফুটে উঠলে বাদাম বাটা, জাফরান, পোলাও চাল ও সাগু দিয়ে দিন। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন। তলায় যেন লেগে না যায়, সেদিকে খেয়াল রাখুন। চাল সেদ্ধ হলে ক্রিম দিয়ে মিশ্রণটিকে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে পরিবেশন পাত্রে ঢেলে কেটে রাখা ফলগুলো মিশিয়ে নিন। এবার ফ্রিজের নরমালে ঘণ্টাখানেক রেখে দিতে পারেন। বের করে পরিবেশন করুন মজাদার এই মিক্স ফ্রুট ফিরনি।

জাপানিদের মসৃণ ও উজ্জ্বল ত্বক সবার কাছেই ঈর্ষণীয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জাপানের এক ব্যতিক্রমী বিউটি থেরাপি ‘এনজাইম বাথ’ বা জাপানি ভাষায় ‘ওগাকুজু-বুরো’। তবে হ্যাঁ, এই থেরাপির ধরনটা একটু অন্য রকম। মানে বাথটাবভর্তি মাটি আর তাতে গলা অবধি ডুবে আছেন আপনি, ভাবুন তো একবার!
৬ ঘণ্টা আগে
আপনি কি এমন কারও প্রেমে পড়েছেন, যাঁর চিন্তায় সারা দিন ব্যাকুল হয়ে থাকেন? যাঁর একটা খুদে বার্তা বা সামান্য হাসির ওপর নির্ভর করে আপনার সারা দিনের মেজাজ? কিংবা যাঁর কাছ থেকে সামান্য অবহেলা পেলেই আপনার মনে হয় পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে! সাধারণ দৃষ্টিতে একে অতি-রোমান্টিকতা মনে হলেও মনোবিজ্ঞানের...
৮ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় পৌঁছাতে পৌঁছাতে ক্ষুধায় মাথা ভোঁ ভোঁ করছিল। আমাদের গন্তব্য জোহর রাজ্যের রাজধানী জোহর বাহরু শহর, ঠিক সিঙ্গাপুরের পাশে। ঠিক করা হলো, রাস্তায় কিছু খেয়ে নেব। বিমানবন্দরের অদূরেই ম্যাকডোনাল্ডস পেয়ে গেলাম। ভ্রমণে যতটা পারা যায়, আঞ্চলিক খাবারের স্বাদ নেওয়া উচিত বলে মনে হয়।
১৩ ঘণ্টা আগে
একা ভ্রমণ বা সলো ট্রাভেল একজন পর্যটককে পূর্ণ স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং নতুন সব অভিজ্ঞতার আনন্দ দেয়। সেই অভিজ্ঞতার ঝুলি বাড়িয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবছর সেরা দেশ নির্বাচন করে থাকে। অনলাইন ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ও তেমনি একটি তালিকা প্রকাশ করেছে।
১৪ ঘণ্টা আগে