পাকিস্তান, ভারতের কেরালা, লাদাখ ও জম্মু-কাশ্মীরের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে এসব এলাকায় আগামী বুধবার ঈদুল ফিতর উদ্যাপিত হবে। তবে লক্ষ্ণৌ, দিল্লি, বেঙ্গালুরুসহ ভারতের বাকি অংশে চাঁদ দেখা যায়নি। ফলে এসব এলাকায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে, ঈদ উদ্যাপিত হবে বৃহস্পতিবার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশজুড়ে মুসলমানেরা আজ মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় ছিলেন। এর মধ্যে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি। আর অস্ট্রেলিয়া বুধবার ঈদুল ফিতর উদ্যাপনের ঘোষণা দিয়েছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদ্যাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের চাঁদপুরসহ কয়েকটি জায়গায় ঈদ উদ্যাপন করা হবে।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। বাংলাদেশে ঈদ কবে হবে, সেটি ধারণা করা গেছে। কারণ, গতকাল সোমবার সৌদি আরবের আকাশেও চাঁদ দেখা যায়নি। দেশটিতে আজ রমজানের ৩০ দিন পূর্ণ হয়েছে।
সেই অনুযায়ী আগামীকাল বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের সংযমের মাস হিসেবে চিহ্নিত রমজানের সমাপ্তি ঘটে। এ হিসাবে আজ চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল শুরু হবে শাওয়াল মাস। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদ্যাপন করে মুসলিম সম্প্রদায়।

লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত ইয়েলো লাইন দিয়ে বাফার জোন বানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এখন দখল করা এলাকা আরও বাড়ানোর পাঁয়তারা চলছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাফার জোনের বাইরে আরও সাত শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই বিচার শুরু হয়।
৪ ঘণ্টা আগে
ভারতশাসিত কাশ্মীরে পর্যটক গাইড হিসেবে কাজ করেন ৩০ বছর বয়সী নাজাকাত আলী। প্রায়ই তাঁর কাছে ফোন করে পর্যটকেরা জানতে চান সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। পেহেলগামে সন্ত্রাসী হামলার এক বছর হয়ে গেলেও মানুষের মনে এখনো অনেক আতঙ্ক।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী তিন দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তার তেল জাহাজে তুলতে পারছে না, ফলে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ
৬ ঘণ্টা আগে