সবার আগে শাওয়াল মাসের চাঁদের দেখা পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে স্থানীয় সময় অনুযায়ী, আগামী বুধবার অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদ্যাপিত হবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দেশটি।
প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখতে বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠী বিভিন্ন উপায়ে পর্যবেক্ষণ চালাচ্ছে। এর মধ্যে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল বলেছে, স্থানীয় ও বৈশ্বিক মানমন্দিরে বর্ধিত অনুসন্ধানের পর সিডনিতে মাসের নতুন চাঁদ দেখার সুনির্দিষ্ট সময়সীমা জানা গেছে।
অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে যে, মঙ্গলবার (৯ এপ্রিল) নির্দিষ্ট সময়ের মধ্যেই সিডনি এবং পার্থ থেকে নতুন চাঁদের দেখা মিলবে। এর ফলে মঙ্গলবারই চলমান রমজান মাসের শেষ দিন হতে যাচ্ছে। পরদিন বুধবার উদ্যাপিত হবে ঈদুল ফিতর।
অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে নতুন চাঁদের উদয়, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। এই পদ্ধতিটি বিশিষ্ট বৈশ্বিক ইসলামি পণ্ডিত পরিষদ দ্বারা গৃহীত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মতামতকে স্বীকৃতি ও সম্মান করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সাধারণ মূল্যবোধ এবং স্বার্থ সংরক্ষণে ঐক্যের ওপর জোর দেয়।

লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত ইয়েলো লাইন দিয়ে বাফার জোন বানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এখন দখল করা এলাকা আরও বাড়ানোর পাঁয়তারা চলছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাফার জোনের বাইরে আরও সাত শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই বিচার শুরু হয়।
৬ ঘণ্টা আগে
ভারতশাসিত কাশ্মীরে পর্যটক গাইড হিসেবে কাজ করেন ৩০ বছর বয়সী নাজাকাত আলী। প্রায়ই তাঁর কাছে ফোন করে পর্যটকেরা জানতে চান সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। পেহেলগামে সন্ত্রাসী হামলার এক বছর হয়ে গেলেও মানুষের মনে এখনো অনেক আতঙ্ক।
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী তিন দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তার তেল জাহাজে তুলতে পারছে না, ফলে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ
৮ ঘণ্টা আগে