ভারতশাসিত কাশ্মীরে পর্যটক গাইড হিসেবে কাজ করেন ৩০ বছর বয়সী নাজাকাত আলী। প্রায়ই তাঁর কাছে ফোন করে পর্যটকেরা জানতে চান সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। পেহেলগামে সন্ত্রাসী হামলার এক বছর হয়ে গেলেও মানুষের মনে এখনো অনেক আতঙ্ক।
বিবিসির খবরে বলা হয়, গত বছর ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। দিল্লি এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানভিত্তিক একটি গোষ্ঠীকে দায়ী করলেও ইসলামাবাদ অস্বীকার করে। এ হামলা ঘিরে দুই দেশ চার দিনের এক যুদ্ধে জড়ায়।
হামলার পরবর্তী সপ্তাহগুলোতে কর্তৃপক্ষ ওই অঞ্চলের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দেয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কাশ্মীরে পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৩০ লাখ, যা ২০২৫ সালে আশঙ্কাজনকভাবে কমে ১২
লাখের নিচে নেমে আসে। অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল পেহেলগামে হামলার আগে জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত পেহেলগামে পর্যটক এসেছিলেন ৪ লাখ ৬৯ হাজারের বেশি। এ বছর একই সময়ে পর্যটকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজারে।
স্থানীয়রা বলছেন, পর্যটকদের লক্ষ্য করে এই হামলা জীবিকাকে বিপন্ন করে তুলেছে। গাইডরা রাস্তার ধারে কাজের আশায় দাঁড়িয়ে থাকেন, কিন্তু কাজ সব সময় মেলে না। বিকেলের দিকে পর্যটকদের ছোট ছোট দল আসে ঠিকই, কিন্তু তাঁরা খুব দ্রুত ছবি তুলে চলে যান। যেসব হোটেল একসময় পর্যটকে ঠাসা থাকত, এখন তার প্রায় ৮০ শতাংশ কক্ষ খালি পড়ে থাকে। পেহেলগাম হোটেল অ্যাসোসিয়েশনের প্রধান মুশতাক আহমেদ মাগরে বলেন, ‘গত বছর আমার লক্ষ্য ছিল ২ কোটি রুপি আয় করার, কিন্তু শেষ পর্যন্ত মাত্র ১৫ লাখ রুপি আয় হয়েছে।’
কর্মকর্তারা দাবি করছেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সহিংসতা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কাশ্মীরের পর্যটন পরিচালক সৈয়দ কামার সাজ্জাদ বলেন, ‘আমরা আশায় বুক বেঁধে আছি।

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো ও উন্নয়নের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে ফ্রান্সের স্কুলশিক্ষার্থীরা। তাদের এই আন্দোলন রূপ নিয়েছে দেশব্যাপী বিক্ষোভে। স্কুলশিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় সময় আজ মঙ্গলবার দেশটিতে বড় ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অবৈধভাবে অবস্থান করছিলেন—এমন অভিযোগ এনে ৬০০ জনকে তথাকথিত ‘বাংলাদেশি’ হিসেবে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে আবার ১৫০ জনকে গতকাল সোমবার পশ্চিমবঙ্গে আনা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রোমানিয়ার জলসীমার বাইরে কৃষ্ণসাগরে তুরস্কের মালিকানাধীন একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজে রাশিয়ার ড্রোন হামলায় দুজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিকসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় দিল্লির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকে ঘিরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও প্রদেশটির মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। চলমান তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযানে কেপি সরকার সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলে প্রদেশটিতে জরুরি অবস্থা জারির বিষয়টি বিবেচনা করছে ইসলামাবাদ।
৪ ঘণ্টা আগে