‘আনপ্রেডিক্টেবল’ তকমা যে পাকিস্তান ক্রিকেট দলের, সেটা তো সবারই জানা। মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই মূলত তকমাটা তারা পেয়েছে। মাঠের ক্রিকেটের বাইরেও ঘটে অনেক নাটকীয় ঘটনা। ঘটনাবহুল পাকিস্তান দলের সবশেষ সংযোজন বাবর ও শাহিনের অধিনায়কত্ব ফিরে পাওয়া ও হারানো।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তানের তিন সংস্করণেরই নেতৃত্ব ছাড়েন বাবর। বাবরের শূন্যস্থান পূরণে শাহিন শাহ আফ্রিদির কাঁধে তুলে দেওয়া হয় টি-টোয়েন্টির নেতৃত্বভার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে শাহিনকে নেতৃত্ব ছাড়তে হয়েছে পাঁচ মাস হতে না হতেই। ৩১ মার্চ সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের অধিনায়কত্ব ফিরে পান বাবর। বাবরের কাছে নেতৃত্ব হারানোর পর গত রাতে রহস্যময় এক পোস্ট সামাজিক মাধ্যমে গত রাতে দিয়েছেন শাহিন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘কতটা নিষ্ঠুর ও নির্দয় আমি হতে পারি, সেটা দেখতে আমাকে এমন কোনো অবস্থায় ফেলবেন না। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। কারণ আপনাদের দেখা আপনিই সবচয়ে দয়ালু ও ঠান্ডা প্রকৃতির মানুষ। তবে একবার আমার সীমা ছাড়িয়ে গেলে আপনারা আমাকে এমন কিছু করতে দেখবেন, যা কেউ ভাবতেও পারেননি।’ স্টোরির ব্যাকগ্রাউন্ডে সিংহের গর্জনের ভিডিও পোস্ট করেন পাকিস্তানের বাঁহাতি পেসার।
শহীদ আফ্রিদি ও শাহিন সম্পর্কে এখন জামাই-শ্বশুর। শাহিনকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় অবাকই হয়েছিলেন শহীদ আফ্রিদি। কথার সুর পাল্টাতে সময় নেননি শহীদ। মাঠের বাইরের ঘটনা সব ঝেরে ফেলে শাহিন যেন মাঠের পারফরম্যান্সে মনোযোগী হন, সেটাই চাওয়া শ্বশুর আফ্রিদির। পাকিস্তানের এক বেসরকারি টিভিতে শহীদ বলেন, ‘শাহিন আফ্রিদির উচিত ক্রিকেটে মনোযোগ দেওয়া।’
শাহিনের নেতৃত্বে ২০২২, ২০২৩ টানা দুইবার পিএসএল জেতে লাহোর কালান্দার্স। তবে পাকিস্তান দলের নেতৃত্বে তিনি খুবই বিবর্ণ। এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন শাহিন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। শাহিন ৯ উইকেট পেলেও ৮.৯৪ ইকোনমিতে বোলিং করেন। শাহিনের নেতৃত্ব প্রসঙ্গে শ্বশুর আফ্রিদি বলেন, ‘আমি সব সময় শাহিনকে নেতৃত্ব থেকে দূরে রাখতে চেয়েছি।’ এর আগে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়কত্বের প্রস্তাব দেন শহীদ।
আরও পড়ুন:

টিকিটের ক্ষেত্রে ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ (চাহিদার ওপর ভিত্তি করে দাম পরিবর্তন) পদ্ধতির কারণে ভক্তরা ক্ষুব্ধ। এর পাশাপাশি যাতায়াত খরচও দুশ্চিন্তা বাড়াচ্ছে। ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি বোস্টন স্টেডিয়ামে যাতায়াতের জন্য ৮০ ডলারের সীমিত রাউন্ড-ট্রিপ টিকিট ঘোষণা করেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্
১ ঘণ্টা আগে
৬৬ মিনিটে আরও একটি দুর্দান্ত পাসে আবাহনীকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন এমেকা। তিন ফুটবলারকে কাটিয়ে কাটব্যাকে সুলেমান দিয়াবাতের কাছে বল পাঠান তিনি। ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দুই ফুটবলারের মাঝখান দিয়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম গোলটি করেন দিয়াবাতে।
৬ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ শেষ হওয়ার দুই দিন পেরিয়ে গেছে। তবে আলোচনা এখনো চলছে। সেই ম্যাচে রেফারি ইস্তেফান কোভাকসের বিতর্কিত রেফারিং ম্যাচের ফল বদলে দিয়েছে বলে দাবি বার্সেলোনার। কাতালানরা এটা নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে।
৭ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ১৭০ ম্যাচ কর্মকর্তা থাকছেন। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। বিশাল এই বহরে ব্রাজিল-আর্জেন্টিনার কর্মকর্তাদের সংখ্যাই বেশি।
৭ ঘণ্টা আগে