বাজারে এখন আনারস পাওয়া যাচ্ছে। ইফতারে রাখতে পারেন স্পাইসি পাইনাপেল চিকেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী, ট্রেনার এবং সুমিস কিচেনের স্বত্বাধিকারী আফরোজা নাজনীন সুমি।
উপকরণ
মুরগীর কিউব ২ কাপ, রসুন কুচি ১/৪ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টে চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/৪ চা চামচ, হলুদ বাটা ১/৪ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, গরম মশলা ১/৪ চা চামচ, তাবাস্ক সস ১/৪ চা চামচ, চিলি সস ১/৪ চা চামচ, ব্রাউন সুগার ১/৪ চা চামচ, আনারস ১/২ কাপ, ধনেপাতা প্রয়োজনমতো, লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমে তেল গরম করে রসুন-পেঁয়াজ কুচি, আদা–রসুন বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ধনে গুঁড়া লবণ ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন। এবার মসলা কসানো হয়ে এলে মাংস দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। কিছুক্ষন পর ঢাকনা উঠিয়ে তাবাস্ক সস, চিলিসস, ব্রাউন সুগার, আনারস দিয়ে নেড়ে পানি দিয়ে ঠেকে দিন। এবার ধনে পাতা কুচি দিয়ে উঠিয়ে পরিবেশন করুন স্পাইসি আনারস চিকেন।

আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়। বর্তমানে এটি কিশোর-কিশোরীদের জীবনযাপনের ধরনকেও গভীরভাবে প্রভাবিত করছে। বিউটি টিউটরিয়াল দেখা কিংবা প্রিয় ইনফ্লুয়েন্সারের ব্যবহৃত মেকআপসামগ্রী কেনা, এসবই যেন এখন বয়ঃসন্ধিকালের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে পর্দার এই ঝলমলে দুনিয়ার পেছনে
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আত্ম-উন্নয়ন বা লাইফস্টাইলের যেকোনো অভ্যাসের পেছনে ‘ম্যাক্সিং’ শব্দটি যুক্ত করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। বই পড়ার অভ্যাস বাড়ানোকে বলা হচ্ছে ‘বুকসম্যাক্সিং’। ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়াকে ‘ফাইবারম্যাক্সিং’। চেহারার আকর্ষণ বৃদ্ধিতে ‘লুকসম্যাক্সিং’, কিংবা একটু স্বস্তির
৪ ঘণ্টা আগে
ইলিশ মাছ ভাজতে কে না জানে, বলুন তো? তাহলে এই রেসিপি কেন দিচ্ছি, তাই তো ভাবছেন? ভাবুন তো, পোলাওর সঙ্গে সরিষার তেলে ভাজা একটু টক স্বাদের ইলিশ মাছ ভাজা খেতে কেমন লাগবে! আপনাদের জন্য টক স্বাদের ইলিশ ভাজার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে
নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও বৈচিত্র্যময় ফ্যাশন অনুষঙ্গ নিয়ে নতুন ব্র্যান্ড ‘এনটয়ইন’-এর (Entwine) বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়।
১ দিন আগে