
স্বপ্নপূরণের পথে এক ধাপ এগোলেন দাবাড়ু ফাহাদ রহমান। পাঁচ বছর আগে আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করা ফাহাদ গ্র্যান্ডমাস্টার হতে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই চেষ্টার ফল হিসেবেই ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ড মাস্টার-৩-এ একটি নর্ম অর্জন করেছেন। আর দুটি নর্ম অর্জন করলেই পূরণ হবে তাঁর স্বপ্ন।
ভিয়েতনামের এই আসরে ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করেন ফাহাদ। নর্ম পেতে দরকার হয় ৭ পয়েন্ট। ফাহাদ সেটাই করেছেন। নবম বা শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইকে হারিয়ে নর্ম নিশ্চিত করেন।
তিন নর্মের একটি অর্জন করতে পেরে খুশি ফাহাদ, ‘এটা স্বপ্নের মতো। অনেক সাধনার পর প্রথম নর্ম অর্জন হলো। এর জন্য আমার পরিবারসহ নিজেকেও ধন্যবাদ দিচ্ছি। পরিবারের চেষ্টা ও আমার সাধনায় আজ সফল হলাম। এই বছর চেষ্টা করব গ্র্যান্ডমাস্টার হওয়ার বাকি দুই নর্ম অর্জনে। আশা করি তা পারব।’

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
১৩ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
১৩ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
১৪ ঘণ্টা আগে
আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।
১৫ ঘণ্টা আগে