
লালমনিরহাট রেলওয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে ইঞ্জিনের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বয়স্ক নারী যাত্রী গুরুতর আহত হওয়ায় তাঁদের রংপুরে রেফার করা হয়েছে। আজ শনিবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় লালমনিরহাট স্টেশন মাস্টার মাস্টার নুরুন্নবী ইসলাম লোকো শেড বিভাগে ট্রেন চালক গৌর গবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌর গোবিন্দ লোকো শেড থেকে ইঞ্জিন নিয়ে এসে যাত্রীবাহী বগিতে সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর কমিউটার ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায়। এ সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করতে পূর্বের ইঞ্জিন নিয়ে লোকো শেডে চলে যান চালক। পরে লোকো শেড থেকে অপর ইঞ্জিন নিয়ে বগিতে সংযোগ দেওয়ার সময় সজোরে ধাক্কা দিলে কমিউটার ট্রেনটির প্রায় অর্ধশত যাত্রী বগিতেই ছিটকে পড়ে আহত হন।
স্থানীয়দের সহায়তায় রেলওয়ের কর্মীরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসকেরা। পরে আহতদের পুনরায় ওই ট্রেনেই গন্তব্যে পৌঁছে দেন। তবে দুজন বয়স্ক নারী যাত্রী মাথা ও হাতে গুরুতর আঘাত পাওয়ায় তাদেরকে রংপুরে পাঠানো হয়েছে।
ওই ট্রেনের যাত্রী আজমল হক বলেন, ‘আমরা সিটে বসেই ছিলাম। ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছিল। ইঞ্জিন যখন সংযোগ দেওয়া হয় তখন এমন জোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের যাত্রীদের অনেকেই হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়ে আহত হয়েছেন। তবে বড় ধরনের আঘাত পাওয়ার সংখ্যা খুবই কম। আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার একই ট্রেনে উঠেছেন। এ জন্য ট্রেনও কিছুটা বিলম্বে ছেড়েছে।’
লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম বলেন, লোকো শেড থেকে ইঞ্জিন নিয়ে বগিতে সংযোগ দিতে জোরে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৪০–৫০ জন যাত্রী সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় লোকো বিভাগে চালক গৌর গোবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি ট্রেন নিয়ে ফিরলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে লোকো বিভাগ।
এ বিষয়ে জানতে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার আব্দুস সালামকে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি দোকান থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
১৪ মিনিট আগে
হত্তর চট্টগ্রামের চার নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বাংলাদেশ সচিবালয়ে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম সমিতি ঢাকা। সমিতির নেতারা তাঁদের সাফল্য কামনা করেন এবং আঞ্চলিক উন্নয়নে ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
১৭ মিনিট আগে
দুর্নীতি এখন ঈদের বকশিশের মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায়...
১৭ মিনিট আগে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেচরীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে