
বরগুনার আমতলীতে এক তরুণীকে (১৮) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতেই অভিযুক্ত তিন তরুণ নাঈম (২২), বেল্লাল (২১) ও নয়নকে (২১) গ্রেপ্তার করা হয়।
মামলায় জানা গেছে, গতকাল রাতে ওই তরুণী বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নাঈম, বেল্লাল ও নয়ন তাঁর চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যান। পরে পাশের এলাকার ফসলের মাঠে হাত-পা বেঁধে ওই তরুণীকে তাঁরা ধর্ষণ করেন। ভুক্তভোগী তরুণীর মা আমতলী থানায় খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর দেওয়া তথ্যমতে ওই তিন তরুণকে আটক করে।
আজ সকালে তরুণীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমি বাসার সামনে ঘোরাঘুরি করছিলাম। এমন মুহূর্তে নাঈম, বেল্লাল ও নয়ন এসে আমার চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা আমাকে পাশের একটি মুগডালের খেতে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে। আমি অনেক অনুনয়-বিনয় করেও তাদের নির্যাতন থেকে রক্ষা পাইনি। আমি এ ঘটনার বিচার চাই।’
তরুণীর মা বলেন, ‘আমার মেয়েকে বাসার সামনে থেকে তিন বখাটে এসে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেছে। আমি তাদের শাস্তি দাবি করছি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। আদালতে পাঠানো হয়েছে।’

পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যানকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
১ ঘণ্টা আগে
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আকাশ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
১১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
১১ ঘণ্টা আগে