
গাজীপুরের টঙ্গীতে স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রী শিরিনা আক্তারের (২৪) গলা কেটে জখম করেছেন তাঁর সাবেক স্বামী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্বামী সিদ্দিকুল ইসলাম নয়ন নিজ গলায় ধারালো অস্ত্র (বঁটি) দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
শিরিনা আক্তার কুড়িগ্রামের চিলমারী থানার খরদু বাসপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিরিনা পেশায় একজন পোশাকশ্রমিক। প্রায় ১০ বছর আগে শিরিনা আক্তার ও নয়নের বিয়ে হয়। তাঁদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে কয়েক দিন আগে ভাড়াবাসা থেকে বেরিয়ে যায় নয়ন। এরপর গত মঙ্গলবার গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে স্বামী নয়নকে তালাক দেন শিরিনা।
তালাকের বিষয়টি জানতে পেরে দুই দিন পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক স্বামী নয়ন ওই বাসায় গিয়ে বঁটি দিয়ে শিরিনাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে গুরুতর আহত হন শিরিনা। এরই একপর্যায়ে নয়ন ওই বঁটি দিয়ে তাঁর নিজ গলায় আঘাত করেন। পরে বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
শিরিনা আক্তারের ছোট বোন ঋণা আক্তার বলেন, ‘আমার দুলাভাই (নয়ন) কোনো কাজ করত না। এ নিয়ে আমার বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। গত মঙ্গলবার আমার বোন তার স্বামীকে তালাক দেয়। আজ খবর পেয়ে হাসপাতালে এসেছি।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এ্যানি বলেন, তাঁদের দুজনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নয়নের কণ্ঠনালির কিছু অংশ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। নয়নের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেব।’

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব করা হয়েছে জাতীয় পার্টির সাবেক নেতা মো. মোতালেব মোল্লাকে। ১৬ সেপ্টেম্বর মোকামতলা উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল ইসলামকে এবং সদস্যসচিব করা হয়েছে মো. মো
৪ মিনিট আগে
কুমিল্লায় নিখোঁজের একদিন পর ইশায়েক শাহরিয়ার অপ্রতিম (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
৩৫ মিনিট আগে
পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় চশমা কিনতে নিশিন্দারা উপশহরের বাসা থেকে বের হন রাধিন। রাত সাড়ে ৮টার দিকে মাকে ফোন করে তিনি জানান, রিকশায় করে বাসায় ফিরছেন। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তিনি আর বাসায় ফেরেননি।
৩৭ মিনিট আগে
দুই বছর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি (আগের নাম র্যাব)।
৪০ মিনিট আগে