
বিদেশ থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ সুদাসলে পরিশোধের পালা এবার। সময় যত গড়াচ্ছে, ঋণের দায় পরিশোধের পরিমাণও তত বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে সরকার সুদ ও আসল মিলিয়ে বৈদেশিক ঋণের ২০৩ কোটি ডলার দায় শোধ করেছে। চলতি অর্থবছরের পুরো সময় শেষে ঋণের দায় শোধের পরিমাণ বেড়ে ৩৫৬ কোটি ডলার হবে। আর আগামী অর্থবছরে ৪২১ কোটি এবং পরের অর্থবছরে ৪৭২ কোটি ডলার শোধ করতে হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইআরডি জানিয়েছে, মূলত সুদ পরিশোধের কারণেই ঋণের দায় শোধের অঙ্ক বড় হচ্ছে। চলতি অর্থবছরের আট মাসে সরকার সুদ পরিশোধ করেছে ৮০ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।
গত অর্থবছরের ৮ মাসে ৪০ কোটি ৩০ লাখ ডলার সুদ পরিশোধ করা হয়েছিল। গত অর্থবছরে (জুলাই-জুন) বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ২৬৭ কোটি ডলার। এর মধ্যে সুদ হিসেবে পরিশোধ করেছে ৯৩ কোটি ৫৬ লাখ, আর আসল পরিশোধ করেছে ১৭৩ কোটি ডলার। চলতি অর্থবছরের পুরো সময় শেষে ঋণের দায় শোধ বেড়ে হবে ৩৫৬ কোটি ডলার।
এদিকে সুদাসলে ঋণের দায় পরিশোধের পরিমাণ বাড়লেও সেই তুলনায় প্রতিশ্রুতি পাওয়া ঋণের অর্থছাড় বাড়েনি। ইআরডির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে অর্থছাড় হয়েছে ৪৯৯ দশমিক ৭ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে অর্থছাড়ের পরিমাণ ছিল ৪৮৭ কোটি ডলার। এই সময়ে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে এডিবি, ১৩০ কোটি ডলার। অন্য দাতাদের মধ্যে জাপান ১০৪ কোটি ডলার, বিশ্বব্যাংক ৮৭ কোটি ৭৮ লাখ ডলার, রাশিয়া ৮০ কোটি ৫০ লাখ ডলার এবং চীন ৩৬ কোটি ১৭ লাখ ডলার ছাড় করেছে।
অর্থছাড় না বাড়লেও উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে ঋণ প্রতিশ্রুতি বেড়েছে। ইআরডি জানায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে উন্নয়ন-সহযোগীরা ৭২০ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭৮ কোটি ডলার। চলতি অর্থবছর বিভিন্ন উন্নয়ন-সহযোগী সংস্থার কাছ থেকে ৯৯২ কোটি ডলারের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য রয়েছে সরকারের।
ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে এডিবির কাছ থেকে। এই সংস্থার কাছ থেকে পাওয়া গেছে ২৬২ কোটি ডলারের প্রতিশ্রুতি। এ ছাড়া জাপানের কাছ থেকে ২০২ কোটি ডলার, বিশ্বব্যাংকের কাছ থেকে ১৪১ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পাওয়া গেছে।

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বোতলজাত পানির দাম ১১ শতাংশ বেড়েছে। প্লাস্টিক বোতল ও ঢাকনার দাম হু হু করে বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানিতে যে করহার কমিয়েছিলেন, সেই সুবিধাও কার্যত উধাও হয়ে গেছে।
১ দিন আগে
কাতারের এলএনজি উৎপাদন কেন্দ্রে ইরানের সাম্প্রতিক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির মোট এলএনজি রপ্তানি সক্ষমতার ১৭ শতাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় উৎপাদন শুরু করতে অন্তত তিন থেকে পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন কাতার এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদ আল-কাব
১ দিন আগে
দেশের বাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। মাত্র পৌনে ছয় ঘণ্টার ব্যবধানে দুই দফায় ভরিতে সোনার দাম কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার দুই দফায় এই দাম কমানোর ঘোষণা দিয়েছে।
২ দিন আগে
ইসরায়েল গতকাল বুধবার ইরানের পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের রাস লাফান গ্যাসক্ষেত্র। আর এই ক্ষেত্রটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।
২ দিন আগে