গতকাল শনিবার হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের চলতি মৌসুমের প্রথম জয় পান শ্রেয়াস আইয়াররা। দলের প্রথম জয়ের সাক্ষী ছিলেন শাহরুখ। আর সেই ম্যাচে বিতর্কে জড়িয়েছেন বলিউড বাদশাহ। ম্যাচ চলাকালীন শাহরুখের ধূমপানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে, এরপর শুরু হয়েছে প্রবল বিতর্ক।
ধূসর রঙের টি-শার্টের সঙ্গে চোখে কালো চশমা পরে এদিন ইডিনে দেখা গেছে বলিউড বাদশাহকে। কলকাতার ইনিংস চলাকালীন স্টেডিয়ামের করপোরেট বক্সে বসে ম্যাচ উপভোগ করছিলেন শাহরুখ। এ সময় তাঁর ধূমপানের একটি মুহূর্ত বন্ধী হয় টেলিভিশনের ক্যামেরায়, যা মুহূর্তেই হয়ে যায় ভাইরাল।
শাহরুখের এমন কাণ্ডে চারদিকে বসেছে নিন্দার ঝড়। কারও মন্তব্য, তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একজন লিখেছেন, ‘এই তো শাহরুখ খান, বলিউড অভিনেতা আর কেকেআর টিমের মালিক। ন্যাশনাল টেলিভিশনে প্রকাশ্যেই ধূমপান করছেন। বিসিসিআই মাঠের ভেতরে ধূমপান করতে দিচ্ছে—এমন ঘটনা তো তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা মেনে নেওয়া যায় না। শাহরুখ খান, আপনার লজ্জা হওয়া উচিত।’
আইপিএলে বিতর্ক শাহরুখের জন্য নতুন নয়। এর আগেও ২০১২ সালে আইপিএলের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ধূমপান করার সময় ফ্রেমবন্দী হয়েছিলেন শাহরুখ। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে ধূমপান করতে দেখা গিয়েছিল তাঁকে। এ বিষয়ে জয়পুরের স্থানীয় আদালতে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল।

আজ প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া বান্দরবানে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে কনসার্ট।
১৮ ঘণ্টা আগে
নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
১৮ ঘণ্টা আগে
দীর্ঘদিনের জল্পনাকল্পনা আর প্রতীক্ষার পর এল সেই ঘোষণা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হলো ‘এক্স-মেন’। ১৪ আগস্ট রাতে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ডি২৩ : দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে নতুন এক্স-মেন সিনেমার অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ ঘোষণা করল মার্ভেল স্টুডিওস।
১৯ ঘণ্টা আগে
আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১ দিন আগে