
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অস্ত্রোপচারের সময় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসককে নিতে হবে। আজ সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘একটা অপারেশন করতে যা যা দরকার, সেটা ছাড়া কোনো দিনই কোনো বেসরকারি হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়-দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে।’
হাসপাতালে পরিদর্শন কার্যক্রম চলবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল আরও বলেন, ‘অভিযান কথাটা একটু অন্য রকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে, জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে। কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগল। অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য না, এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে। সুতরাং, ডিস্ট্রিক্ট হসপিটাল বা অন্য যেগুলো আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হসপিটাল (সদর হাসপাতাল) আছে, অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করব সেটিকে সচল করার। সেটি সচল করে এখানকার রোগীর চাপ কমানোর চেষ্টা করব। কিছু জনবলের ঘাটতি আছে, এগুলোর সমাধান করতে পারব।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধাদানের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ রকম যদি কারও কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে বলবেন সেটা আমরা দেখব।’ সম্প্রতি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কাছে রোগীর স্বজনের নির্যাতনের প্রসঙ্গ তুললে মন্ত্রী বলেন, ‘ওটার ব্যাপারে আমি জানি না। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দেখবে।’
স্বাস্থ্যমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজশাহী ও নওগাঁ আসেন। প্রথম দিন নওগাঁ এবং দ্বিতীয় দিন রাজশাহীতে সরকারি সফর শেষে দুপুরে ঢাকার উদ্দেশে রওনা দেন।

মাগুরার শ্রীপুরে ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামের এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মাহবুবউল করিমকে ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগে
নরসিংদী জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলেও নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। নরসিংদী জেলার সুনাম বহু আগে থেকেই। মেঘনার কোলঘেঁষে নরসিংদী পৌরসভা গঠিত। এক সময় পাটশিল্পের জন্য বিখ্যাত ছিল নরসিংদী জেলা। বর্তমানে বিখ্যাত তাঁতশিল্পের জন্য। কিন্তু এত আগে পৌরসভা প্রতিষ্ঠিত...
২ ঘণ্টা আগে
উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হন প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যা
৩ ঘণ্টা আগে