দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছিলেন গ্লেন ফিলিপস। পয়েন্টে বাজপাখির মতো ক্ষিপ্রতায় কেগান পিটারসেনের ক্যাচ এক হাতে লুফে নিয়েছিলেন তিনি। হ্যামিল্টন টেস্টের সেই ক্যাচকেও যেন আজ ছাড়িয়ে গেলেন কিউই অলরাউন্ডার।
ক্রাইস্টচার্চে আজ যেভাবে মারনাস লাবুশানের ক্যাচ লুফে নিয়েছেন ফিলিপস, তা এক কথায় অবিশ্বাস্য! টিম সাউদির করা বলকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন লাবুশানে। কিন্তু কিউই অলরাউন্ডারের অতিমানবীয় ফিল্ডিংয়ের কাছে হার মেনেছেন তিনি। সুপারম্যানের মতো উড়ে গিয়ে ডান হাতে অস্ট্রেলিয়ান ব্যাটারের ক্যাচ লুফে নিলেন ফিলিপস। তাঁর দুর্দান্ত ক্যাচে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন অজি ব্যাটার। মাঠ ছাড়ার সময় লাবুশানের চোখে-মুখে আক্ষেপটা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। মাথা নাড়াতে নাড়াতে বের হওয়ার সময় ক্যাচ নেওয়ার জায়গায় চোখ বোলাচ্ছিলেন ঘাড় ঘুরিয়ে।
১০ রানের জন্য যে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পাওয়া হয়নি লাবুশানের। ২৯ বছর বয়সী ব্যাটার আউট হওয়ার পরেই দ্রুত অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ১৬২ রানের বিপরীতে ২৫৬ রানে থামে তারা। লাবুশানে ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। অথচ, শুরুটা দারুণ করা আরও আট ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন।
অস্ট্রেলিয়ার ব্যাটাররা দারুণ শুরু করলেও তাঁদের ইনিংস বড় করতে দেননি ম্যাট হেনরি। একাই ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছে কিউই পেসার। শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসন-সাউদির ম্যাচ নিজের করে নিয়েছেন ৩২ বছর বয়সী পেসার। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
হেনরি আগুনে বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতে আটকে ম্যাচেও ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। এতে ৪০ রানের লিড পেয়েছে স্বাগতিকেরা। ৬৫ রানে অপরাজিত থাকা টম লাথামকে সঙ্গ দিচ্ছেন ১১ রান করা রাচিন রবীন্দ্র। দিনের খেলা শেষ হওয়ার আগে শততম টেস্টে ফিফটি করেছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ১৭ রানে আউট হওয়া কিউই ব্যাটার আজ ৫১ রান করে সাজঘরে ফিরেছেন। ওয়েলিংটন টেস্ট অস্ট্রেলিয়া জেতায় দুই টেস্টের সিরিজ সমতায় শেষ করতে হলে বাকি তিন দিন আরও দুর্দান্ত কিছু করতে হবে নিউজিল্যান্ডকে।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১১ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে