গাইবান্ধায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সকালে শহরের গাইবান্ধা ক্লিনিক দিয়ে এই অভিযান শুরু হয়।
এছাড়াও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, নিউ পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, নিউ সানিলা ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। এই চার প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ১০ শয্যার বেডকে ১০০ শয্যায় রূপান্তরিত করাসহ নানা অভিযোগের ভিত্তিতে তাঁদের এই জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিতি ছিলেন নির্বাহী ম্যাজিট্রেট মো. জুয়েল মিয়া, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সোহেল মাহামুদ, মো. আয়নাল হক কনসালটেন্ট সার্জারি, আল মেহেদী কনসালটেন্ট বক্ষব্যাধী।
গাইবান্ধা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. সোহেল মাহামুদ বলেন, ‘গাইবান্ধার স্বাস্থ্য সেক্টরকে স্মার্ট করার লক্ষ্যে আমরা কাজ করছি। এজন্য যারা বেআইনি এবং শর্তভঙ্গ করে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।’
এ বিষয়ে গাইবান্ধা জেলা সিভিল সার্জন মো. আব্দুল্লাহেল মাফী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ অভিযান শুরু মাত্র। এটা চলতে থাকবে।’

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির (ভগ্নিপতি) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার লাশটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে পৌরসভা কার্যালয় থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে তিনটি রুটে নির্ধারিত ভাড়া ঘোষণা করা হয়।
৩৫ মিনিট আগে
রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে এসব কাউন্টার অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা...
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াদ বিন সেলিম (৪০)। গতকাল শনিবার দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে