ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চাওয়া অভিবাসন প্রত্যাশী বোঝাই একটি ছোট্ট নৌকা ফ্রান্সের উত্তর উপকূলে ডুবে গেছে। এ ঘটনায় নৌকাটিতে থাকা সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আজ রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ডানকার্ক উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ১৬ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে—এত বেশি লোক বহন করার জন্য নৌকাটি যথেষ্ট বড় ছিল না। নিহত মেয়েটির বাবা-মা আরও তিন সন্তানকে সঙ্গে নিয়ে নৌকাটিতে অবস্থান করছিলেন। তাঁদের সবাইকে উদ্ধারের পর ডানকার্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, হাঁটতে বেরোনো এক ব্যক্তি নৌকাটির সম্ভাব্য বিপদ সম্পর্কে স্থানীয় পুলিশ এবং দমকল কর্মীদের সতর্ক করেছিলেন।
নিহত মেয়েটির বাবা-মা সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ প্রেফেট ডু নর্ড বলেছে, তাঁরা কোন দেশি জানার চেষ্টা চলছে। নৌকায় চার সন্তান ছাড়াও মায়ের গর্ভে আরও একটি সন্তান আছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় দুই পুরুষ এবং ছয় শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তারা শঙ্কামুক্ত রয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজনকে প্রশাসনিক হেফাজতে রাখা হয়েছে। এর আগে গত বুধবারও ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করে তিন অভিবাসী মারা গিয়েছিলেন। সর্বশেষ সাত বছরের মেয়ের মৃত্যু ঘটল। এদিন ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চাওয়া অন্তত ২৪৯ জনকে উদ্ধার করা হয়েছে।
যুক্তরাজ্যের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ২ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৬ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৯ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৯ ঘণ্টা আগে