ভারতের ধনকুব মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও আরেক ধনকুব বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে গুজরাটের জামনগরে চলছে এলাহি আয়োজন। সেখানে পারফর্ম করতে ভারত পৌঁছেছেন মার্কিন পপ গায়িকা রিয়ান্না। আর তিনি ভারতে পা রাখতেই সবার মনে আগ্রহ তৈরি হয়েছে বিখ্যাত ওই গায়িকার পেছনে কত খরচ করেছে আম্বানি পরিবার।
যদিও এই অনুষ্ঠানের জন্য তিনি কত পারিশ্রমিক নিচ্ছেন, তা অপ্রকাশিত রয়ে গেছে। তবে ইন্ডাস্ট্রির বেশ কিছু সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস রিয়ান্নার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিয়ান্না এ অনুষ্ঠানের জন্য ৮০ লাখ মার্কিন ডলার থেকে ৯০ লাখ ডলার নিতে পারেন। মূলত রিয়ান্নার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের আনতেই প্রচুর টাকা খরচ হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। এখানেই পারফর্ম করবেন রিয়ান্না। রিয়ান্নার পাশাপাশি, তিন দিনের উদ্যাপনে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফরম্যান্সও থাকছে। আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করে গেছেন বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারসের মতো তারকারা।
এদিকে ভারতে পৌঁছতে না পৌঁছতেই রিয়ান্না ও তাঁর দল ব্যস্ত হয়ে পড়েন রিহার্সালে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাতেই হয়ে গেল সাউন্ড চেক থেকে শুরু করে স্টেজ রিহার্সাল।
উল্লেখ্য, গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার বাগদান সম্পন্ন হয়। ভারতের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে নিয়ে এখন বেশ উৎসাহে সবাই।

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
৩ ঘণ্টা আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
৩ ঘণ্টা আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
৩ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
৩ ঘণ্টা আগে