বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের ২১ জেলাকে মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করেছে। এই সেতু বরিশালে পর্যটন ও শিল্পক্ষেত্রে প্রসার ঘটাচ্ছে। ২০০৯ সালে দেশের জিডিপি ছিল ৯০ বিলিয়ন ডলার। এখন তা দাঁড়িয়েছে ৪৬৫ বিলিয়ন ডলারে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন নিঃসন্দেহে দরকার আছে। তার চেয়েও বেশি দরকার গুণী শিক্ষক। শিক্ষকেরা আমাদের ভরসার কেন্দ্র। তাদের উন্নয়নে কেন্দ্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, কৃষি আমাদের সংকটের রক্ষাকবচ। ৪০ শতাংশের বেশি কর্মসংস্থান হয় কৃষিতে। সারা দেশে যে ১০০ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে সে অনুযায়ী এ অঞ্চলেও শিল্প ব্যবস্থা গড়ে উঠবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। তিনি বলেন, ১২ বছর পর হলেও ববিতে মেধাবীদের সম্মান জানানো হল এই প্রথম। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে আশাহত হয়েছেন। কারন তারা শিক্ষাজীবনে যে হল, ল্যাবে কাজ করেছেন সেটি ববিতে নেই। ববির উন্নয়নে কেবিনেট সেক্রেটারির মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ববি নবীন হলেও আমাদের শিক্ষার্থীরা গুগলে পৌঁছে গেছে। বিসিএস পরীক্ষায় প্রথম দিকে থাকছে।
নগরের অভিজাত হোটেলে কৃতি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফা রহমান, দর্শন বিভাগের নিয়াজ মোর্শেদ প্রমুখ।
মতবিনিময় সভায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ২৪টি বিভাগের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রশ্নে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’ দেখা যাচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার তৎপরতা দেশের অর্থনীতি ও জাতীয় সক্ষমতার জন্য বড় ধরনের হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
৬ মিনিট আগে
বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শুধু দলীয় কর্মী দেখে অপরাধীদের আশ্রয় দেওয়া শুরু করলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’
৯ মিনিট আগে
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাঁর স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক...
১৯ মিনিট আগে
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরার জন্য জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও তাঁর ছেলে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল করিম। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর ছেলে। তাঁদের সঙ্গে থাকা খালিদ, আমিন মিয়া ও
৩১ মিনিট আগে