
মূল্যায়ন পদ্ধতিতে সন্তানদের দক্ষতা অভিভাবকেরা সহজে বুঝতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে সন্তানদের দক্ষতার জায়গাটা অভিভাবকেরা যাতে বুঝতে পারেন, সে জন্য আমরা পরিবর্তন এনেছি। এখন থেকে অভিভাবকেরা সহজেই এটি বুঝতে পারবেন।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট এসএসসি পরীক্ষা বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের মূল্যায়ন জিপিএ-৫ পেলেও শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারছে না। শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীর যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না। ফলে সেই শিক্ষার্থী কর্মক্ষম হচ্ছে না, উন্নত জীবনের জন্য প্রস্তুত হচ্ছে না।’
তিনি বলেন, ‘এই পদ্ধতিকে নিম্নমাধ্যমিক পর্যায়ে মূল্যায়ন কার্যক্রম জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে আমরা বছরের শুরু থেকেই মূল্যায়ন করতে পারছি। ফেব্রুয়ারিতে আমি তাদের অবস্থা জানতে পারলে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আগে যেটা বছর শেষে আমরা জানতে পারতাম, বর্তমানে শিক্ষার্থীর দক্ষতা, প্রায়োগিক সক্ষমতা ও জ্ঞানের বিষয়টি আমরা বুঝতে পারছি না। সে জন্য আগের স্মরণশক্তির পরিবর্তে এই তিন বিষয়ের দক্ষতা যাচাই করা হবে।’
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান বলেন, ‘অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমায় এবার এসএসসির পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।’
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে আমরা পরিদর্শনে যাইনি। যদিও আমাদের মন্ত্রণালয়ের টিম পরিদর্শনে থাকবে। নিজের সন্তানের ভোগান্তির কথা চিন্তা করে এই জড়ো হওয়া থেকে বিরত থাকি।’
সীমান্তবর্তী এলাকার বিদ্যালয়গুলোর ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘মিয়ানমারের বর্ডার এলাকার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ চলছে। সংঘর্ষে কারণে সেখানে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারব। চট্টগ্রাম বোর্ড তাদের জন্য সেই ব্যবস্থা নেবে।’
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘একটি গোষ্ঠী প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায়, যারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি করে। আবার আরেকটি গোষ্ঠী প্রতারণার জন্য এসব করে থাকে। অভিভাবকেরা নৈতিক অবস্থানে যেন কোনো আপস না করেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় একই রকম কাজ করা হয়। মেডিকেল পরীক্ষায় সহযোগিতার জন্য আমাকেও মেসেজ পাঠানো হয়।’
প্রেস ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলায়মান খান, মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ, ঢাকা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) হোস্টেল রয়েছে পাঁচটি। এসব হোস্টেলের আয় ও ব্যয়ের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়নি স্টক রেজিস্টার, বিল-ভাউচার। গত পাঁচ অর্থবছরে (২০২১–২২ থেকে ২০২৫–২৬) আয়ের ৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
১৫ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও ‘ফেয়ারওয়েল অ্যান্ড ফিজিক্স নাইট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে পদার্থবিজ্ঞান সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন...
১৬ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র উপদেষ্টা, চারটি হলের প্রভোস্ট, একজন আবাসিক শিক্ষক ও সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে নিয়োগ দিয়েছেন।
১ দিন আগে