Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ৬৫২টি কেন্দ্রের অধীনে ১ হাজার ৯০৮টি কলেজের মোট ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছেন।

পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাঁদের ব্যক্তিগত ফলাফল জানতে পারবেন।

তবে প্রকাশিত ফলাফলে কোনো ধরনের ভুল বা অসংগতি দেখা দিলে তা সংশোধন, পরিবর্তন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ বাতিল করার পূর্ণ ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত