Ajker Patrika

ইবিতে ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ সাত পদে নতুন নিয়োগ

ইবি প্রতিনিধি 
ইবিতে ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ সাত পদে নতুন নিয়োগ
বাম দিক থেকে ছাত্র-উপদেষ্টা মামুন আল রশীদ, প্রভোস্ট হামিদা খাতুন, আবদুল করিম, রশিদুজ্জামান ও আইনুল হক আকন্দ এবং অতিরিক্ত পরিচালক মিনহাজউল হক। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র উপদেষ্টা, চারটি হলের প্রভোস্ট, একজন আবাসিক শিক্ষক ও সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে নিয়োগ দিয়েছেন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, ছাত্র উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের স্থলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক সিদ্দিকীর স্থলে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মোছা. হামিদা খাতুন, উম্মুল মুমিনীন হজরত আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক এ কে এম রাশেদুজ্জামানের স্থলে বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদেরের স্থলে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবদুল করিম এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিনের স্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শাহ আজিজুর রহমান হলের আবাসিক শিক্ষক হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এস এম আবদুর রাজ্জাককে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে অধ্যাপক ড. আবুল কাশেম তালুকদারের স্থলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মিনহাজউল হককে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মিনহাজউল হক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, বাকি নিয়োগপ্রাপ্তরা এক বছরের জন্য নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তরা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত