ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা থেকে আরও বন্দীকে মুক্ত করার কোনো সুযোগ হাতছাড়া করবে না ইসরায়েল। সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র অব্যাহত সামরিক চাপই পারে ইসরায়েলের সকল জিম্মিকে মুক্ত করতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গাজা উপত্যকার রাফা শহরে অভিযান চালিয়ে দুই জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। উদ্ধারকৃতদের নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ৬১ বছর বয়সী ফার্নান্দো সিমন মারম্যান ও ৭০ বছর বয়সী নরবার্তো লুই হার। এরপরই আজ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলা হয়।
জিম্মি ফার্নান্দো সিমন মারম্যান এবং নরবার্তো লুই হারকে উদ্ধারের জন্য রাফায় সাহসী অভিযান পরিচালনা করা আইডিএফকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ফার্নান্দো এবং লুইকে ঘরে ফেরায় স্বাগতম।’
তিনি আরও বলেন, ‘সাহসী পদক্ষেপের জন্য আমাদের সাহসী যোদ্ধাদের স্যালুট জানাই। এই অভিযানই জিম্মিদের মুক্ত করেছে। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত শুধুমাত্র অব্যাহত সামরিক চাপই আমাদের সকল জিম্মিদের মুক্ত করতে পারে। আমরা তাদের বাড়িতে ফেরানোর কোনো সুযোগই হাতছাড়া করব না।’
বাস্তুচ্যুত লোকে ভরা রাফা শহরে ব্যাপক অভিযানের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার নেতানিয়াহুকে বলেছেন যে, বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ‘বিশ্বাসযোগ্য’ পরিকল্পনা ছাড়া ঘনবসতিপূর্ণ গাজা সীমান্ত শহর রাফাতে ইসরায়েলের সামরিক অভিযান চালানো উচিত নয় বলে মনে করে হোয়াইট হাউস।
এদিকে, গাজার দক্ষিণাঞ্চলে মিশরের সীমান্তবর্তী শহর রাফায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১০০ মানুষ। এই হামলায় আহত হয়েছেন আরও ২৩০ জন। হতাহতের মাঝে বেশির ভাগই নারী ও শিশু।

তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম (টাকা তোলার প্রক্রিয়া) ফ্রিজ বা স্থগিত করা হয়েছে। দলটির কয়েকজন বিদ্রোহী বিধায়ক এই তহবিলের উৎস নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনিও শিগগিরই আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে যাবেন...
২ ঘণ্টা আগে
লেবাননে চলমান ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার অংশ হিসেবে তিনি শিগগির সুইজারল্যান্ডে যেতে...
৪ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে সদ্যোজাত শিশু পাচারকারী এক চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। চক্রটি দরিদ্র দম্পতিদের কাছ থেকে মাত্র চার-পাঁচ দিন বয়সী শিশুদের সংগ্রহ করে দিল্লির সন্তানহীন দম্পতিদের কাছে চড়া দামে বিক্রি করছিল...
৫ ঘণ্টা আগে