
গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। আজ রোববার ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠীর এক নেতা এ হুঁশিয়ারি দেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত বেশির ভাগ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন।
হামাসের নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।
চলতি সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দেন, তিনি সেনাদের রাফায় অভিযান চালানোর প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেন, এটি হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যের একটি অংশ।
তবে তাঁকে রাফায় অভিযান না চালাতে বারবারই আন্তর্জাতিক মহল থেকে চাপ দেওয়া হচ্ছে। মিসরের সীমান্তবর্তী এ শহরটি ইসরায়েলের বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা গাজাবাসীদের শেষ আশ্রয়।
ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে। জনাকীর্ণ রাফায় তাঁদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসা সংকট প্রকট আকার ধারণ করছে।
যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যারা ইসরায়েলকে রাফায় যেতে নিষেধ করছে তারা হামাসকে টিকে থাকার লাইসেন্স দিচ্ছে। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের বের হওয়ার সুযোগ দিয়ে রাফায় অভিযান চালানো হবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। ইসরায়েল বলছে, এখনো ১৩২ জন জিম্মি গাজায় রয়েছেন, কিন্তু এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধবিরতির জন্য কায়রোতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হামাসও যুদ্ধবিরতির জন্য সম্মত। ইসরায়েলি কারাগারে বন্দী নারী ও শিশুদের বিনিময়ে জিম্মি মুক্তি নিয়ে আলাপ করা হচ্ছে।
রাফায় বেশ কয়েকবারই হামলা করেছে ইসরায়েল, কিন্তু আজ খান ইউনিসের কয়েক কিলোমিটার উত্তরে হামলা বেশ তীব্র হয়েছে। এএফপি প্রতিনিধিরা এলাকাটিতে নিয়মিত বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়েছেন। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ২৮ হাজার ১৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নীরবে এক বিশেষ ও গোপন নৌপথ চালু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই পথ ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছাচ্ছে। যুদ্ধ এখনো অচলাবস্থায় থাকলেও হরমুজ প্রণালিতে তেল পরিবহন সচল রাখার এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
প্রিন্স হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্র থেকে আবার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে তারা যুক্তরাষ্ট্র ছেড়ে লন্ডনের বাইরে একটি ব্যক্তিগত ও রাজপরিবারের আনুষ্ঠানিক বাসভবন নয়, এমন একটি বাড়িতে উঠবেন।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা (ডিএসএনএস) জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
উত্তর প্রদেশের মুজাফফরনগরের একটি ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক গত চার মাসে ১০টি মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই ঘটনার পর তাঁর আদালতে বিচারাধীন প্রায় ১০০টি হত্যা মামলা অন্য বিচারকের আদালতে স্থানান্তর করা হয়েছে। সরকারি এক আইনজীবী ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে