
মিয়ানমার থেকে ছোড়া রকেট লঞ্চার এসে পড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এক বাড়ির আঙিনায়। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, সকালে ঘুমধুমের ডা. আবদুল করিমের বাড়ির আঙিনায় রকেট লাঞ্চার এসে পড়েছে। রাতভর সীমান্তে চলে গোলাগুলি। তবে বর্তমানে শান্ত রয়েছে। ঘুমধুম ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা যে যার মতো নিরাপদ স্থানে চলে যাচ্ছে।
এর আগে গতকাল মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। এ ছাড়া এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।
এদিকে, এখনো মিয়ানমার থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের বাংলাদেশে প্রবেশ অব্যাহত আছে। এখন পর্যন্ত ১১৩ জন বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রসঙ্গত, দক্ষিণ ঘুমধুমের এই এলাকা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তর্ভুক্ত। এর পাশেই মিয়ানমার সীমান্ত। সেখানে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। কিছুক্ষণ পরপরই ভারী আগ্নেয়াস্ত্রের শব্দ। এতে পুরো সীমান্ত এলাকায় বসবাসকারী পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় চলে যাচ্ছে। দুজনের মৃত্যুর পর ওই বাড়ির আশপাশের পরিবারগুলো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে।

নাটোরের লালপুরে পদ্মার চরে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার প্রতিনিধিদলটি উপজেলার বিলমাড়িয়া ও লালপুর সদর ইউনিয়ন এলাকা ঘুরে দেখে। প্রতিনিধিদলের সদস্যরা প্রকল্পের সম্ভাব্যতা, বাস্তবায়ন প্রক্রিয়া, স্থানীয় বিদ্যুৎ চাহিদা এবং বিভিন্ন বিষয়
৫ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. সজীব মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ মিনিট আগে
ছেলের মৃত্যুর শোকে একদিন পর মারা গেলেন মা। মাত্র এক দিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম আরা খান। তিনি প্রয়াত আইনজীবী আশরাফ আলী খানের
১৪ মিনিট আগে
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)...
১৬ মিনিট আগে