
রাজশাহী থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত এক ডজন নেত্রী এবার সংরক্ষিত নারী আসনের এমপি হতে দলের মনোনয়ন চান। তাঁদের অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের কাউকে সংরক্ষিত নারী আসনের এমপি করা হয়নি। তাই এবার মহানগর থেকেই কাউকে সংরক্ষিত আসনের এমপি করা হতে পারে বল গুঞ্জন রয়েছে। সে ক্ষেত্রে কপাল পুড়তে পারে বর্তমান সংরক্ষিত এমপি আদিবা আনজুম মিতার। তবে তিনি এবারও মনোনয়ন পেতে তদবির করছেন।
একাদশ জাতীয় সংসদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় এই নেত্রী হঠাৎ সংরক্ষিত নারী আসনের এমপি হন। তাঁকে নিয়ে কোনো আলোচনা ছিল না। এমপি হয়েও তাঁর রাজনীতি ছিল ঢাকাকেন্দ্রিক।
দলীয় সূত্রগুলো বলছে, একাদশ সংসদে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে পৃথক নারী এমপি করা হয়েছিল। এবার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে একজনকেই সংরক্ষিত নারী আসনের এমপি করা হতে পারে। এ ক্ষেত্রে বর্তমান দুই সংরক্ষিত এমপিই বাদ পড়তে পারেন। আসতে পারে নতুন মুখ। তাই এবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহীন আক্তার রেনীর এমপি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের পুত্রবধূ এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী। তিনি এমপি হবেন এমন আলোচনা অনেক দিন ধরেই। এ ছাড়া এই পরিবারের আরেক নারী মালিহা জামান মালাও আছেন আলোচনায়। বর্তমানে তিনি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
এ ছাড়া এবার সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, জ্যেষ্ঠ সহসভাপতি ইফফাত আরা কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক নাসরিন আখতার মিতা, সহসভাপতি রোকসানা মেহেবুব চপলা, মহিলাবিষয়ক সম্পাদক পূর্ণিমা ভট্টাচার্য, মহানগর আওয়ামী লীগের সদস্য নিঘাত পারভীনসহ জেলা ও মহানগরের আরও কয়েকজন।
তবে ঘুরেফিরে আলোচনা শাহীন আকতার রেনীকে নিয়ে। তিনি এরই মধ্যে নারীনেত্রীসহ সমাজসেবী হিসেবেও নিজের পরিচয় তৈরি করেছেন। রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডেই রয়েছে তাঁর পদচারণ। আপদে-বিপদে শহরের নারীরা ছুটে আসেন তাঁর কাছে। এবার তাঁকেই এমপি করা হবে বলে ধারণা অনেকের।
শাহীন আকতার রেনী কোনো কারণে এমপি না হলে আসতে পারেন এই পরিবারের আরেক নারী মালিহা জামান মালা। তিনি সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো বোন। ২০০৪ সালে ওয়ার্ড আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে তাঁর রাজনীতি শুরু। ছিলেন মহানগর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। ১০ বছর ধরে আছেন যুগ্ম সম্পাদকের পদে। এ ছাড়া তিনি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আগের কমিটিতেও তিনি এ পদে ছিলেন।
এ ছাড়া মহানগর মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইফফাত আরা কামালকে নিয়েও কিছুটা আলোচনা রয়েছে। তাঁর স্বামী মোহাম্মদ আলী কামাল নগর আওয়ামী লীগের সভাপতি। তিনি এবার রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তবে জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার জন্য তিনি সরে যান। সে হিসেবে সংরক্ষিত আসনের জন্য তাঁর স্ত্রীকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে মালিহা জামান মালা বলেন, ‘আমি চাই আগে আমাদের ভাবি শাহীন আকতার রেনীর মূল্যায়ন হোক। তিনি না চাইলে আমি হতে চাই। কারণ, আমিও দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। মানুষের সঙ্গে আছি। তাদের সেবার করার সুযোগ চাই। আমার ভাই খায়রুজ্জামান লিটনের সঙ্গে আলোচনা করব। তিনি যদি আমাকে মনোনয়নপত্র তুলতে বলেন তাহলে আমি তুলব। এখনো বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়নি।’
নারীনেত্রী শাহীন আকতার রেনী বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, সেটিই চূড়ান্ত। সংরক্ষিত আসনের জন্য আমি মনোনয়নপত্র তুলব কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক...
১৫ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ সরকারবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন এবং সরকারকে বেকায়দায় ফেলার ও বিশৃঙ্খলা করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগে আরও বলা হয়, পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ
১৬ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
২১ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
১ দিন আগে