ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০২৪ সংসদে পাশ করা হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ। এ আইন যাতে বাস্তবায়ন না করা হয় সে জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শুক্রবার জুম্মায় প্রতিটি মসজিদে অভিন্ন খুতবা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া এ আইন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনকারী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনুকে প্রতিরোধে করার ঘোষণা দিয়ে ইমাম পরিষদের নেতারা বলেছেন, ‘যেখানেই ইনু সেখানেই প্রতিরোধ।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা জেলা ইমাম পরিষদের সহকারী সেক্রেটারি মুফতি জিহাদুল ইসলাম এ কথা বলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ট্রান্সজেন্ডার মতবাদ একটি জঘন্য, ঘৃণ্য ও মানবতা বিরোধী বিধ্বংসী মতবাদ। এ মতবাদ ইসলাম ধর্ম গ্রহণ করে না। এ ছাড়া পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার শিক্ষাসহ সব ধরনের অনৈতিক, অনৈসলামিক নাস্তিকতা শিক্ষা বাদ দেওয়া এবং শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।
এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে হাসানুল হক ইনুর ভূমিকা এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। এহেন কর্মকাণ্ডে তিনি নির্বাচনে হেরে গিয়েছেন।
সম্মেলনে জেলা ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোস্তক, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মরিয়মের বিয়ের আগে থেকেই ওবায়দুর রহমানের সঙ্গে গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের বিয়েসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। মরিয়মের মৃত্যুর ঘটনায় তাঁর ভূমিকা কী ছিল, তা জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়...
২ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম বেলায়েত হোসেন বেলাল। তিনি শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীন সংগ্রাম...
১১ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ার নার্সারি খাসিয়া পুঞ্জির ৯টি পরিবারের পানজুমের ৮ হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জিতে এ ঘটনাটি ঘটে।
১৬ মিনিট আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গতকাল বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৯ মিনিট আগে