ইন্টারনেটে মার্ক জাকারবার্গকে নিয়ে ট্রল করা হয়। এই বিলিয়নিয়ার যেন একটাই ধূসর টিশার্ট পরে কাটিয়ে দিচ্ছেন যুগের পর যুগ। কোনো প্রেজেন্টেশন হোক বা মিটিং—বাহারি পোশাকে তাঁকে দেখতে পাওয়া দুষ্কর।
আরেক বিলিয়নিয়ার বিল গেটসকেও আটপৌরে পোশাকেই দেখা যায় সব সময়। হয়তো কখনো কোনো অনুষ্ঠানের জন্য চাপিয়ে নেন একটা কোট। তাও হয় চোরা রঙেরই।
বিল গেটস, মার্ক জাকারবার্গ উদাহরণ মাত্র। বিশ্বের যত ধনীই আছে বেশির ভাগের মধ্যেই এমন প্রবণতা দেখা গেছে। ধনকুবেরদের পোশাকে কখনোই আতিশয্য দেখা যায় না। যত বেশি বনেদি ঘরের মানুষ তার পোশাক যেন তত বেশি চাপা। নেই কোনো চাকচিক্য, নেই কোনো রঙের বাড়াবাড়ি, নেই প্রদর্শনের ইচ্ছা।
পোশাক ধনী লোকদের কখনোই সাধারণের ভিড় থেকে আলাদা করে ফেলে না। যাকে দেখে মনে হয়, এ কখনোই অতিধনী হতে পারে না, দেখা যাবে তিনি তত বড় ধনকুবের!
এমনটি কেন হয়? মানুষ তো ভোগের জন্যই উপার্জন করে, প্রদর্শনের নেশাও তাকে আরও উপার্জনের জন্য সর্বক্ষণ তাড়িত করে। আলিশান বাড়ি, গ্যারেজ ভর্তি দামি গাড়ি, ব্যক্তিগত জেট, ইয়ট কত কিছুতেই না তাঁরা টাকা ঢালেন। কিন্তু পোশাকে এই আপাত গরিবি কেন?
বিশেষজ্ঞরা বলেন, কারও ব্যাংক অ্যাকাউন্টে যখন শত শত কোটি ডলার জমা হয় তখন তাঁর আর কাউকে মুগ্ধ করার প্রয়োজন পড়ে না।
মার্কিন টিভি শো ‘সাকসেশন’—যুক্তরাষ্ট্রের অতি ধনী পরিবারদের পোশাক–রুচি কেমন হয় তা বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছে। এ সিরিজটি নির্মাণের সময় ধনীদের ছোট ছোট আপাত নগণ্য বিষয়গুলো ফুটিয়ে তোলার জন্য একজন পরামর্শকও নিয়োগ দেওয়া হয়েছিল।
সিরিজের প্রধান চরিত্র শিভ রয়, দামি যে কোনো ব্র্যান্ডের গাউন পরার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও একটা সাদামাটা পোলো গলার কালো টপ আর বাদামি ট্রাউজার বা হলদে বাদামি রঙের শার্টই পরেন। তবে তা অবশ্যই উৎকৃষ্ট মানের সিল্কের তৈরি।
শুধু এ টিভি শো–ই নয়, খেয়াল করলে দেখা যাবে, সিনেমায় ধনী বা অভিজাত বোঝাতে সব সময় উজ্জ্বল রংগুলো এড়ানো হয়। এর পরিবর্তে ব্যবহার করা হয় চাপা, অনুজ্জ্বল রংগুলো। আভরণ যেন কখনোই ব্যক্তিকে ছাপিয়ে না ওঠে সে ব্যাপারে খুব সতর্ক থাকা হয়। পোশাকগুলো তৈরিও হয় বেশ সাদামাটা ভাবে। বাহারি কাট ছাঁট এড়িয়ে ব্যক্তিত্বের প্রকাশে সহায়ক ডিজাইনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।
পারস্পরিক যোগাযোগের জন্য ফ্যাশন বেশ শক্তিশালী একটা মাধ্যম। এতে ব্যক্তি কোন ধরনের সামাজিক শ্রেণি থেকে এসেছে তা প্রকাশ পায়। পোশাক এবং অনুষঙ্গের মাধ্যমেই ব্যক্তি নিজেকে অন্যদের থেকে আলাদা করতে পারে। তাই ধনীরা পোশাক ও অনুষঙ্গ বেছে নেওয়ার ক্ষেত্রে এর মান, সৌন্দর্য ও দুষ্প্রাপ্যতার ওপর বেশি গুরুত্ব দেন। সাধারণ মানুষের কাছে ওই পোশাক নিতান্তই সাধারণ, সাদামাটা, আকর্ষণহীন–ম্যাড়ম্যাড়ে মনে হলেও, একই শ্রেণির লোকেরা ঠিকই সে পোশাকের মূল্য বোঝেন।
পোশাক নিয়ে ধনীদের মধ্যে একটি আধা–গুপ্ত কোড আছে, এই কোড শুধু তাঁরাই বোঝেন!
ইংল্যান্ডের রাজা চার্লস রাজা হওয়ার আগে পর্যন্ত পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রলের শিকার হয়েছেন। তিনি যেন আজীবন এক কাপড়েই কাটিয়ে দিলেন!
প্রকৃত ঘটনা হলো, ধনীরা ঘন ঘন পোশাক না কিনে পোশাকের মানের ওপর জোর দেন বেশি। সে দিক বিবেচনা করলে চার্লসকে বলা যেতে পারে ফ্যাশন আইকন!

‘বিউটি উইথ ব্রেইন’ বলতে যা বোঝায়, স্কারলেট জোহানসন আসলে তাই। শুধু ‘অ্যাভেঞ্জার’ সিরিজের তুখোড় অভিনেত্রী হিসেবে তাঁকে দেখলে ভুল হবে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ‘সর্বোচ্চ আয়কারী’ তারকা হিসেবেও পরিচিত তিনি। মূলত তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, প্রযোজক ও পরিচালক। চলচ্চিত্রের পর্দায় অবশ্য...
১১ মিনিট আগে
বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ। মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা...
৩ ঘণ্টা আগে
ঘর হলো আমাদের শান্তির আশ্রয়। যেখানে সব ক্লান্তি ভুলে স্বস্তি খুঁজি। তবে লালন করা কিছু ভুল সজ্জার কারণে অনেক সময় সেই শান্তির জায়গা অশান্ত বা বিষাদময় হয়ে উঠতে পারে। আবহাওয়ার পরিবর্তন বা ঋতুবদলের এই সময়ে তাই বেডরুমের চেনা রূপ বদলে ফেলার উপযুক্ত সুযোগ। শরতের শুরুতে তাই নতুন করে সাজিয়ে তুলুন অন্দরমহল...
৫ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং একটি ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। বিলাসবহুল স্কিন কেয়ার, ডিজাইনার হ্যান্ডব্যাগ থেকে...
৭ ঘণ্টা আগে