
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। এই নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথও হয়েছে।
এর মধ্যে জানা গেছে, প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ সদস্য হচ্ছেন পাপন ৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের একটি তালিকা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। সেখানে পূর্ণমন্ত্রীর তালিকায় আছে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য পাপনের নাম।
পাপন মন্ত্রিত্ব পেলে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না, এ ব্যাপারটিও আলোচনায় আছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক প্রভাবশালী বোর্ড পরিচালক আজকের পত্রিকাকে জানিয়েছেন, মন্ত্রিত্বের সঙ্গে বিসিবি সভাপতির দায়িত্বের কোনো সম্পর্ক নেই। এর আগেও কয়েকজন মন্ত্রী বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাপনও একইভাবে চালিয়ে যাবেন। আর গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবি সভাপতি পদটি বোর্ডের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত পরিচালকদের সম্মতিতে চূড়ান্ত হয় ৷
অতীতে মন্ত্রিত্বের পাশাপাশি বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আনিসুল ইসলাম মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও সাবের হোসেন চৌধুরীর মতো রাজনীতিকেরা। গুঞ্জন যদি সত্য হয়, পাপন বিসিবির দায়িত্ব পালন করে যাবেন কি না, সেটি তাঁর নিজের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। কিছুদিন আগে অবশ্য সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি আর বেশি দিন বিসিবির দায়িত্বে থাকবেন না। ২০২১ সালের অক্টোবরের তৃতীয় দফায় নির্বাচিত হওয়ার পর পাপনের নেতৃত্বে বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হবে আগামী বছরের অক্টোবরে ৷
আরও পড়ুন:

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে পর্তুগিজদের প্রতিপক্ষ নাইজেরিয়া। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন টুতে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক
১৩ মিনিট আগে
এলাম, দেখলাম, জয় করলাম—মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে আজ ব্যাপারটা এমনই। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ না হলেও তাঁর কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেটা প্রত্যাবর্তনের মঞ্চ। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও।
১৩ ঘণ্টা আগে
বয়সের খাতায় ৩৪ ছুঁই ছুঁই। খেলছেন ক্যারিয়ারের চতুর্থ বিশ্ব আসর। অথচ নেইমার জুনিয়রের মনে হচ্ছে, তিনি যেন ফিরে গেছেন তাঁর কৈশোরে! চোটের ধাক্কা আর মাঠের বাইরের নানা বিতর্ক ছাপিয়ে ফুটবলটাই যে তাঁর আসল আনন্দ, যুক্তরাষ্ট্রে পা রেখেই তা আবার মনে করিয়ে দিলেন ব্রাজিলের এই পোস্টার বয়।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন সভাপতি পেয়েছে গত পরশু। অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্বে থাকা তামিম ইকবালই হয়ে গেলেন নতুন বিসিবি সভাপতি। আজ নতুন করে বুঝিয়ে দেওয়া হলো কমিটিতে কে কোন দায়িত্বে থাকছেন।
১৪ ঘণ্টা আগে